প্যারালাইসিস রোগের লক্ষন , কারন ও প্রতিকার জেনে নিন

0

 প্যারালাইসিস ( Paralysis ) 

Paralysis


শরীরের কোনো অংশের ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছামতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হওয়াকে প্যারালাইসিস বলে । সাধারণত মস্তিষ্কের কোনো অংশের ক্ষতির কারণে ঐ অংশের সংবেদন গ্রহণকারী পেশিগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে । একজনের আংশিক কিংবা সম্পূর্ণ প্যারালাইসিস হতে পারে , ফলে শরীরের একপাশে কোনো অঙ্গ অথবা উভয় পাশের অঙ্গের কার্যকারিতা নষ্ট হয় , যেমন , দুই হাত ও পায়ের প্যারালাইসিস ।


 কারণ :


 প্যারালাইসিস সাধারণত স্ট্রোকের কারণে হয় । এছাড়া মেরুদণ্ডের বা ঘাড়ের সুষুম্নাকাণ্ড আঘাত বা দুর্ঘটনাজনিত কারণে প্যারালাইসিস হতে পারে । স্নায়ু রোগ , সুষুম্নাকাণ্ডের কিংবা কশেরুকার ক্ষয় রোগও প্যারালাইসিসের কারণ হতে পারে ।

Post a Comment

0Comments
Post a Comment (0)