এপিলেপসি ( Epilepsy )
![]() |
| Epilepsy |
এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ , যাতে আক্রান্ত ব্যক্তির শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে । অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পড়ে । এই রোগকে মৃগী রোগও বলা হয় । অনেক ক্ষেত্রে এই রোগের কারণে আক্রান্ত ব্যক্তি হঠাৎ করেই সাময়িকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলে , শরীর কাঁপুনি ও খিঁচুনি দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে । আগুন বা পানির সাথে এপিলেপ্সির লক্ষণ প্রকাশ পাওয়ার কোনো সম্পর্ক নেই । কিন্তু রোগাক্রান্ত অবস্থায় কোথাও পড়ে গেলে রোগী নিজ শক্তিতে উঠতে পারে না । এই কারণে এসব রোগীকে জলাশয় বা আগুন কিংবা অন্যান্য বিপজ্জনক বস্তু বা স্থান থেকে দূরে রাখতে হয় ।
এপিলেপসির মূল কারণ এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি । স্ট্রোকে আক্রান্ত রোগীদের মৃগী রোগ দেখা দেয় । মাথায় আঘাতের কারণে ম্যানিনজাইটিস , এনসেফালাইটিস , জন্মগত মস্তিষ্কের বিকৃতি , টিউমার ইত্যাদি কারণেও এপিলেপসির উপসর্গ দেখা দেয় । এপিলেপসি যেকোনো বয়সে হতে পারে । কোনো কোনো এপিলেপসির কোনো দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব নেই , আবার কোনোটা মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করতে পারে । তাই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এপিলেপসির ধরন নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন ।

