আপনি জানেন কি, ফ্রিজ যত পূর্ণ হবে, তত বেশি শক্তি-সাশ্রয় হবে! একসময় ছাতা শুধুমাত্র মহিলারা ব্যবহার করতেন!একমহিলা একটি আংটি হারানোর 16 বছর পরে তা ফেরত পায়! প্রাচীনকালে ব্যান্ডেজ হিসাবে মাকড়সার জাল ব্যবহৃত হত!মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ বিদ্যুৎ বিভ্রাটের পিছনে কাঠবিড়ালি অবদান রয়েছে!, এই সব সত্য আজব ও রহস্যময় গঠনাগুলো জানতে সম্পূর্ন পোস্ট পরুন।
১। ফ্রিজ যত পূর্ণ হবে, তত বেশি শক্তি-সাশ্রয়ী হবে।
একটি খালি ফ্রিজ যতটা শক্তি এবং বিদ্যুৎ খরচ করে, একটি পূর্ন ফ্রিজ তার থেকে অনেক কম শক্তি ও বিদ্যুৎ খরচ করে।আপনি হয়তো সুনে থাকবেন, ফ্রিজের দরজা খুলে রাখলে বেশি শক্তি ও বিদ্যুৎ খরচ হয়।এর কারন, দরজা খুলা হলে ,তখন ফ্রিজের ঠান্ডা বাতাস বেরিয়ে ছরিয়ে যেতে থাকবে।যার ফলে ফ্রিজ থেকে একই পরিমানে ঠান্ডা বাতাস বেরোতে থাকবে।আবার খালি ফ্রিজে যেহেতু জায়গা অনেক বেশি থাকে তাই, সম্পূর্ন ফ্রিজ কে ঠান্ডা রাখার যন্য বেশি শক্তি প্রয়োজন হয়।আর যখন ফ্রিজ পূর্ন করা হয়,তখন যেহেতু খালি যায়গা কম থাকে তাই শক্তিও কম অপচয় হয়।যখন ফ্রিজ পূর্ন করা হয় , তখন ফ্রিজে থাকা বস্তুগুলো ঠান্ডা হওয়ার পর থেকেই শক্তি একদম কম প্রয়োজন হয়।তাই বিষেশজ্ঞরা বলেন, যদি ফ্রিজ পূর্ন করার মতো কিছু না থাকে তবে বোতল পানি দ্বারা পূর্ন করে ফ্রিজে রাখতে।এতে বিদ্যুৎ অপচয় কম হয়।
২। ছাতা একসময় শুধুমাত্র মহিলারা ব্যবহার করতেন।
যদিও বর্তমানে রোদ বৃষ্টিতে ছাতাগুলি ছেলে মেয়ে সবাই ব্যবহার করে।কিন্তু একসময় সুধু মাত্র মহিলাদের ফ্যাসন ও রোদ থেকে তাদের কমল ত্বক কে রক্ষা করতে ব্যবহার করা হত।বিভিন্ন অনুষ্ঠানে ছাতা ফ্যালন হিসেবে ব্যবহার হত।তখনকার ছাতাগুলো ছিল সুন্দর ডিজাইন করা নরম কাপরের ।যা অতিরিক্ত রোদ এবং বৃষ্টিতে ভিজলে নস্ট হয়ে যেত। কিন্তু 18 শতকের মাঝামাঝি সময়ে, রোদ বৃষ্টিতে ব্যবহারে অনুপ্রানিত হয়ে সবাই ব্যবহার করতে সুরু করে।
৩। একমহিলা একটি আংটি হারানোর 16 বছর পরে তা একটি গাজরের মাধ্যমে ফেরত পায়
1995 সালে সুইডেনের একজন মহিলা রান্না করার সময় তার বিয়ের আংটি হারিয়েছিলেন৷ তিনি আংটিটি সব জায়গায় ভালো করে খুজেছিলেন৷ কিন্তু আংটি টি খুজে পায়নি। তিনি 2012 সাল পর্যন্ত এটি আর দেখতে পাননি।এর 16 বছর পরে বাগান করার সময়, মহিলা একটি গাজরের চারপাশে আংটিটিকে দেখতে পান।যেন গাজরটি আঙ্গুল, সেটাতে রিংটি পরা হয়েছে।আংটিটি পরে থাকা অবস্থায় এর মাঝখানে গাজর অঙ্কুরিত হয়েছিল।মহিলাটি যখন রান্ন করছিলেন, তখন হয়তো আংটিটি ফেলে দেওয়া কোন সবজির ভিতরে ছিল।যা পরে সবজির সাথে বাগানে চলে যায়।এবং মাটি চাপা পরে।
৪। প্রাচীনকালে মাকড়সার জাল ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হত।
প্রাচীন গ্রীস এবং রোমে, ডাক্তাররা তাদের রোগীদের ব্যান্ডেজ তৈরি করতে মাকড়সার জাল ব্যবহার করতেন। মাকড়সার জালের প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে , যা ক্ষত পরিষ্কার রাখতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। এটাও বলা হয় যে মাকড়সার জাল ভিটামিন k সমৃদ্ধ, যা জমাট বাঁধতে সাহায্য করে।
৫। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ বিদ্যুৎ বিভ্রাটের পিছনে কাঠবিড়ালি রয়েছে
আমেরিকান পাবলিক পাওয়ার অ্যাসোসিয়েশন (এপিপিএ) বলছে যে, কাঠবিড়ালিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সবচেয়ে বড় কারণ।এমনকি APPA সংস্থাটি "দ্য স্কুইরেল ইনডেক্স" নামে একটি ডেটা ট্র্যাকার তৈরি করেছে। যা বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কাঠবিড়ালির উপস্থিতি ধরণ করবে। এবং সময় বিশ্লেষণ করবে। তা থেকে দেখা যায় কাঠবিড়ালির সর্বোচ্চ আক্রমন মে থেকে জুন এবং অক্টোবর থেকে নভেম্বর মাসে।সাধারণত, কাঠবিড়ালিগুলি কামরে তার ছিরে ফেলে।মার্কিন বৈদ্যুতিক সমস্যার মূলে এক নম্বরে রয়েছে কাঠবিড়ালি
শেষ কথা
এরকম রহস্যময় রোমান্চিত সত্য ও কাল্পনিক গঠনা এবং আনন্দময় ও গুরুত্বপূর্ন টিপ্স সম্পর্কে পরতে নিয়মিত ভিজিট করুন jantaparba.com ওয়েবসাইটটিতে।আর হ্যা অবস্যই পোস্টটি কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না।আর আপনার যদি কোন বিষয়ে জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেইটা কমেন্টে বলতে পারেন।আমি অবস্যই চেস্টা করবো সেই প্রশ্নটার উত্তর দিতে।আপনার যদি আমাদের ওয়েব সাইটের বিষয়ে কোন মতামত থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে পারেন।
পাবলিশার,
নামঃ মোঃ তারিকুল ইসলাম আলম
ঠিকানাঃ ময়মনসিংহ,বাংলাদেশ
পেশাঃ আমি একজন শিক্ষার্থী।লেখাপরার পাশাপাশি শখের বসে মাঝে মাঝে লেখালেখি করি।





