ইউরিয়া মোলাসেস ব্লক : দানাদার খাদ্যের সাহায্যে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিকরণ
![]() |
| Urea molasses block |
উপকরণ
গমের ভুসি : ৩ কেজি
ঝোলাগুড় : ৬ কেজি
ইউরিয়া : ৯০ গ্রাম
লবণ : ৩৫ গ্রাম
খাবার চুন : ৫০০ গ্রাম
ভিটামিন মিনারেল প্রিমিক্স : ৫০ গ্রাম এবং
কাঠের ছাঁচ ( ১ কেজি ব্লক তৈরির জন্য )
তৈরির পদ্ধতি
১। প্রথমে একটি লোহার কড়াইতে সামান্য ভিটামিন মিনারেল মিশ্রণ ঝোলাগুড়সহ জ্বাল দিয়ে সামান্য ঘন করতে হবে ।
২। কড়াই চুলা থেকে নামিয়ে এর মধ্যে ইউরিয়া , চুন , লবণ , গমের ভুসি যোগ করে ভালোভাবে মেশাতে হবে ।
৩। এরপর ছাঁচের মধ্যে কিছু ভুসি ছিটিয়ে মিশ্রিত দ্রব্যগুলো ভরে ব্লক তৈরি করতে হবে ।
৪। ব্লকগুলো শুকনো আলো বাতাসযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে ।
প্রয়োগ পদ্ধতি
১। একটি গরুকে দৈনিক ৩০০ গ্রাম ব্লক জিহ্বা দিয়ে চেটে খেতে দিতে হবে ।
২। প্রথমে ব্লক জিহ্বা দিয়ে চেটে খেতে না চাইলে ব্লকের উপর কিছু ভুসি ও লবণ ছিটিয়ে দিতে হবে ।

