সাইলেজ তৈরির মাধ্যমে কাচা ঘাস সংরক্ষন করে সারা বছর গরুকে খাওয়ান

0

 

সাইলেজ


 রসাল অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরা করে সেগুলো বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করাকে সাইলেজ বলে । বাণিজ্যিকভাবে সাইলোপিটে সাইলেজ সংরক্ষণ করা হয় । ভুট্টা , সরগাম , আলফা আলফা থেকে প্রস্তুতকৃত সাইলেজে বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় । 


সাইলেজ ব্যবহারের সুবিধা 


১। দীর্ঘ দিন পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে 


২। সঠিক সময়ে ঘাস কেটে সেগুলো কার্যকরী খাবার হিসাবে গবাদিপশুকে সরবরাহ করা যায় । 


৩। এতে হে - এর তুলনায় কম পুষ্টিমান অপচয় হয় । 


৪। সাইলেজ তৈরির ফলে ঘাসের জমির সর্বোচ্চ ব্যবহার করা যায় ।


 ৫। সাইলেজ ঠাণ্ডা ও আর্দ্র আবহাওয়াতেও তৈরি করা যায় ।


 সাইলেজ তৈরির পদ্ধতি 


বিভিন্ন ধরনের ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা গেলেও ভুট্টা ও আলফা - আলফা দিয়ে তৈরি সাইলেজ অত্যন্ত উন্নত মানের হয় । ভুট্টার সাইলেজ গবাদি পশু বিশেষ করে দুধাল গাভীর জন্য অত্যন্ত উপকারী । ভুট্টার সাইলেজে বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে । 


ভুট্টার গাছের গোড়ায় কালো দাগ আসার সাথে সাথে সাইলেজ প্রস্তুতের জন্য ভুট্টা কাটার উপযোগী হয় । এ সময়ে ভুট্টা গাছের শুষ্ক পদার্থের পরিমাণ ৩০-৩৫ % হয় । ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে ১০-১২ সেমি উঁচুতে কাটা হয় । এরপর এগুলোকে কেটে টুকরা টুকরা করা হয় । টুকরা করা ঘাস গর্তে বায়ুরোধী অবস্থায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় । তবে বর্তমানে গর্ভের পরিবর্তে পলিথিন দিয়ে তৈরি বড় আকারের ব্যাগে সংরক্ষণ করা যায় । টুকরা করা গাছগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে বাতাস চলাচল করতে না পারে । এভাবে সংরক্ষণ করলে কোনো পুষ্টি উপাদান না হারিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময়ে পশুকে সরবরাহ করা যায় ।


 সাইলেজ তৈরির সময় গাছ টুকরা করা ও বায়ুরোধী করার উদ্দেশ্য – 


১। গাঁজনের জন্য বেশি পরিমাণে গাছের সুগার অবমুক্ত হতে পারে । 


২। বায়ুরোধী হলে সুষ্ঠুভাবে গাঁজন সম্পাদনের জন্য প্রয়োজনীয় ল্যাকটিক এসিড তৈরি হয় ।


কোনো খাদ্য উপাদানের অপচয় ব্যতিরেকে ঘাস সংরক্ষণের জন্য এটা একটা কার্যকর ব্যবস্থা । সাইলেজ বায়ুরোধী পরিবেশে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পরিমাণ অক্ষুণ্ণ রেখে ক্ষতিকর ইস্ট , মোল্ড , ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে দীর্ঘদিন রক্ষা করে কার্যকরভাবে ব্যবহার করা যায় ।

Post a Comment

0Comments
Post a Comment (0)