
শেয়ার বাজারে লাভ করার সঠিক উপায়
বর্তমানে দেশ যেমন ধিরে ধিরে উন্নত হচ্ছে তার সাথে সাথে সবকিছুই বাড়ছে।বর্তমানে হাজার হাজার মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করছে।এবং নতুন করে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাচ্ছেন।কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে তারা আগাতে পারছেন না।তবে কিছু কিছু লোক আগানোর চেষ্টা করলেও দেখা যায় লসের সম্মুখিন হচ্ছে।এবং এতে করে অনেকেই শেয়ার বাজারের প্রতি আগ্রহ হারাচ্ছেন এবং ভুল ধারনার সৃষ্টি হচ্ছে।তাছাড়া নতুনরাই বেশি লসের সম্মখুিন হচ্ছে।আর এসব কিছু বিবেচনা করে নিয়ে আসলাম আজপর্যন্ত পাওয়া শেয়ার বাজারে লাভ করার সকল উপায় থেকে বেছে সবচেয়ে সেরা কয়েকটি উপায়।যে উপায় গুলো ফলো করলে আপনি শেয়ার বাজারে নতুন বা পুরাতন যাই হন না কেন অবস্যই লাভ করতে পারবেন।এখন সবার প্রথমে জেনে আসি
শেয়ার বাজারে লাভ করতে না পারার পিছনে কারন গুলো কি কি এবং এর সমাধান কি?
শেয়ার বাজারে সফলতা না পাওয়ার পিছনে অনেক কারন থাকতে পারে ।তার মধ্যে উল্লেখ যোগ্য কয়েকটি কারন হলো:
১। কোন লক্ষ ছাড়া বিনিয়োগ করা
আপনি যদি কোন লক্ষ বা উদ্দেস্য ছাড়াই সুধু বিনিয়োগ করে যান তাহলে কখনো লাভের আসা করা যায় না।আপনার নির্দিষ্ট একটি লক্ষ লাগবে, যেমন: আমি একটি কম্পানিতে ৫০০০০ টাকা বিনিয়োগ করবো! আমার টার্গেট বা লক্ষ থাকবে এখান থেকে আমাকে আরো ১০০০০ বা ২০০০০ টাকা লাভ করতেই হবে।যদি মনে হয় ঐ কম্পানি থেকে টার্গেটেড টাকা আমি পাব না তাহলে ঐ কম্পানিতে বিনিয়োগ করবো না।এবং অন্য কম্পানিতে ঠিক একই ভাবে বিবেচনা করতে হবে।যেই কম্পানি থেকে মনে হবে সব থেকে বেশি টাকা লাভ করতে পারবো সেই কম্পানির শেয়ার আমি কিনবো।
আরও পরুন
খুব গুরুত্ব পূর্ন ১৫ টি এন্ড্রয়েড অ্যাপ-যে অ্যাপ গুলো প্রায় সবারিই প্রয়োজন হয়।
Android Tips.অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ন ২০টি টিপস।
২। সব টাকা দিয়ে একটি কম্পানির শেয়ার কিনা
শেয়ার বাজারে ব্যার্থ হওয়ার মূল করন হলো সব টাকা একটি কম্পানির শেয়ার কিনা।একটু খেয়াল করলে দেখতে পাবেন, আপনি যদি সব টাকা দিয়ে একটি কম্পানির শেয়ার কিনেন তখন আপনি যদি লাভ করতে না পারেন আপনার সব টাকা থেকেই কিছু পরিমান ক্ষতি হবে।আবার যদি ঐ টাকা দিয়ে ৫ টি কম্পানির শেয়ার কিনেন তখন যদি দুইটিতে ক্ষতি হয় এবং তিনটিতে লাভ হয়। তাহলে দেখা যাবে আপনার মূলধন ঠিক থাকবে এবং পাশাপাশি কিছু টাকা লাভ হতে পারে।তো চেষ্টা করবেন একাদিক কম্পানির শেয়ার ক্রয় করতে।তাহলে লাভ না হলেও ক্ষতির সম্মুখিন হতে হবে না ।
৩। শেয়ার কিনার আগপর্যন্ত রিসার্চ না করা
অনেকেই রয়েছে যারা শেয়ার কেনার আগে ঐ কম্পানি সম্পর্কে রিছার্চ করে না।কম্পানির যে কোন একদিক ভালো দেখেই কম্পানির শেয়ার কিনে ফেলে।এটা করা একদমি বোকামি ছাড়া আর কিছু না।আপনি যে কম্পানি টির শেয়ার ক্রয় করছেন সেই কম্পানি সবদিক ভালো কিনা সেটা বিবেচনা করে শেয়ার ক্রয় করুন ।তাহলে লাভ না হলেও কখনোই ক্ষতি হবে না।তাই শেয়ার কিনার আগে ভালো করে রিসার্চ করে শেয়ার ক্রয় করুন।
৪। খারাপ কম্পানির শেয়ার কিনা
খারাপ কম্পানির শেয়ার কিনলে ৯০% ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।অনেক কম্পানি রয়েছে যারা ডিভিডেন্ড বেশি দেয় কিন্তু তাদের কম্পানিটি বেশি ভালো না ।আপনি যদি বেশি প্রফিটের আশায় ঐ সকল কম্পানির শেয়ার কিনে থাকেন তাহলে ক্ষতির সম্ভাবনাই বেশি।তবে যদি দেখেন কম্পানিটি নতুন এবং ডিভিডেন্ড বেশি দিচ্ছে এবং তাদের কম্পানিটি ভবিষ্যতে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেখানে কিছু টাকা বিনিয়োগ করতে পারেন।তবে খুব বেশি টাকা বিনিয়োগ করবেন না।
৫। খুব তারা তারি বড়লোক হতে চাওয়া
কছু কিছু লোক মনে করেন শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে কিছু দিনেই ধনি হয়ে যাবো।এবং তার সব টাকা দিয়ে যেখানে সেখানে বিনিয়োগ করা সুরু করে দেয়।এমন কি টাকা লোন নিয়েও শেয়ার বাজারে বিনিয়োগ করে।তারপর লস খেয়ে দেশ ছাড়তে হয়।আমরা সবাই জানি, " অতি লোভে তাতি নষ্ট " ।তাই লোভ না করে বোজে সোনে ধিরে ধিরে বিনিয়োগ করতে হবে।মনে রাখতে হবে , শেয়ার বাজার কোন জাদুর বাজার না যে আপনাকে ধনি করে দিবে।শেয়ার বাজার হলো একটি ব্যাবসা এখানে আপনার লাভও হতে পারে আবার ক্ষতিও হতে পারে।তাই হালছাড়লে চলবে না ।নিজের জ্ঞ্যান বুদ্ধি দিয়ে সঠিক বিনিয়োগ করতে হবে।
শেয়ার বাজারে লাভ করতে হলে কোন কোন বিষয় গুলো খেয়াল রাখতে হবে?
১। কোম্পানির প্রোফাইলের দিকে লক্ষ রাখা
আপনি যেই কম্পানিটির শেয়ার কিন্তে চাচ্ছেন সেই কম্পানির প্রোফাইল সম্পর্কে পুরোপুরি ধারনা নিন । কম্পানিটির সকল নিয়িম নিতি সম্পর্কে জানুন।তাদের প্রোফাইলের সব দিক ঠিক আছে কিনা সেদিকে লক্ষ রাখুন।এবং প্রোফাইলটি সম্পর্কে মানুষের মতামত কি সেটা জানার চেষ্টা করুন।
২। কোম্পানির বর্তমান অবস্থা কেমন
আপনি যেই কম্পানিটির শেয়ার কিন্তে চাচ্ছেন সেই কম্পানির বর্তমান অবস্থা কেমন সেদিকে বিশেষ নজর রাখুন। কম্পানিটি কি উপরে দিকে উঠছে নাকি নিম্মমুখি হচ্ছে সেই দিকে খেয়াল রাখুন।যদি মনে হয় কম্পানিটি ধিরে ধিরে উন্নত হচ্ছে তাহলে মনে করবেন কম্পানিটি ভালো।
৩। কোম্পানির ভবিষ্যত অবস্থা কেমন হতে পারে
আপনি যেই কম্পানিটির শেয়ার কিন্তে চাচ্ছেন সেই কম্পানির ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেটার লক্ষন গুলো দেখে বুজার চেষ্টা করুন।যদি মনে হয় কম্পানিটি ভবিষ্যতে উন্নতির পদে যেতে পারে তাহলে মনে করবেন ভালো এবং শেয়ার ক্রয় করতে পারেন।
৪। কী ধরনের শেয়ার কিনবেন?
এটা সম্পূর্ন আপনার উপর নির্ভর করে।আপনি যে শেয়ার কে ভালো মনে করেন সেই ধরনের শেয়ার কিনবেন।
৫। কোন সেক্টরের শেয়ার কিনবেন?
যে কোন একটি সেক্টরের শেয়ার না কিনে কয়েকটি সেক্টরের শেয়ার কিনুন।
৬। গ্রোথ কোম্পানিতে শেয়ার কিনার চেষ্টা করুন
শেয়ার বাজারে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন এই গ্রোথ কোম্পানি গুলো থেকে। গ্রোথ শেয়ার কেনার উদ্দেশ্য হলো এর মার্কেট প্রাইস ভবিষ্যতে কয়েকগুণ বেড়ে যেতে পারে। আর তা বিক্রি করে আপনি অনেক বেশি লাভ করতে পারবেন। শেয়ারের দাম কয়েকগুণ হতে হলে, কোম্পানির ব্যবসার সাইজ এবং নেট প্রফিট এই সবকিছুই কয়েকগুণ বাড়তে হবে।তাই চেষ্টা করুন গ্রোথ কম্পানির শেয়ার ক্রয় করতে।
৭ । গ্রোথ কোম্পানিগুলো চেনার উপায় কি?
এবার চলুন দেখে নেই গ্রোথ কোম্পানিগুলো চেনার সহজ কিছু টেকনিক গুলো।
কোম্পানির ব্যবসা ক্রমাগত বাড়ছে
কোম্পানির EPS বাড়ছে
কোম্পানির Net Profit Margin বাড়ছে
কোম্পানির ম্যানেজমেন্ট ভাল
কোম্পানিটি প্রায় একচেটিয়া ব্যবসা করে
৮ । সর্বদা আপনার মূলধন হতে বিনিয়োগ করুন
আপনারা হয়তো নিশ্চই শুনেছেন যে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ধারও নিয়ে থাকে। আপনি যদি এই ব্যাবসাতে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।আপনার যা মূলধন আছে তাই বিনিয়োগ করেন।বেশি টাকার আশায় ধার করে বিনিয়োগ করবেন না।কেননা তখন যদি আপনার ক্ষতি হয় তাহলে কিন্তু বিপদে পরে যাবেন।হ্যা এমনটা করতে পারেন আপনার আত্বিয় বা পারাপ্রতিবেশির কারও টাকা তাকে শেয়ার বাজারের সমস্ত কিছু বোজিয়ে তার টাকা নিয়ে আপনি তার পক্ষ থেকে বিনিয়োগ করতে পারেন।সেখানে সর্ত দিয়ে রাখবেন, লস হলেও আপনার লাভ হলেও আপনার।তবে কারও ক্ষতি করার চেষ্টা করবেন না।তাহলে নিজেই ধংশ হয়ে যাবেন।তারপর আপনি যখন কিছু টাকা লাভ করতে পারবেন তখন আপনার মূলধন সহ লাভের সাথে যোগ করে আবার বিনিয়োগ করেন।এভাবে আপনি একদিন অনেক টাকা লাভ করতে পারবেন।
আরও পরুন
৯। সর্বদা একটি বাস্তবিক লক্ষ্য রাখুন
বিনিয়োগকারীরা ভাবেন যে তারা যে স্টক কিনেছেন সেটা তাদের ভালো রিটার্ন দিতে সক্ষম হবে কিন্তু যদি তারা তাদের আর্থিক লক্ষ্য স্থির না করে এরকম ভেবে থাকেন তাহলে বিপদের সম্মুখীনও হতে ও পারেন। শেয়ার বাজার কোনো জাদু নয় যে আপনাকে তাড়াতাড়ি ভালো রিটার্ন দিয়ে দিতে পারবে।আপনি যত টাকা বিনিয়োগ করছেন সেই টাকার উপর নির্ভর করে বাস্তব চিন্তা করুন যে আপনি কত টাকা পেতে পারেন।তাই বেশি লোভ না করে বাস্তবকে সিকার করুন এবং লক্ষ্য রাখুন।
১০। আমার অভিজ্ঞতা থেকে সাধারন কিছু উপদেশ
আপনি সব সময় মনে রাখবেন শেয়ার বাজারে আপনি ব্যাবসা করতে আসছেন।এখানে আপনি লাভবান হতেও পারেন, আবার নাও হতে পারেন এটা একদমি সাধারন বেপার । যারা ব্যাবসায়ি রয়েছে তাদের কে দেখুন , তারা এক চালানে বেশি লাভ করে ,এক চালানে কম লাভ করে আবার কোন কোন চালানে লস খায়।তাই কি তারা ব্যাবসা বাদ দেয়? নিশ্চই না।শেয়ার বাজারও ঠিক তেমনি ।এখানে লাভও হতে পারে আবার ক্ষতিও হতে পারে।আপনি যদি একটু চালাকতার সাথে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি ও সফলতা অর্জন করতে পারবেন।
আমি এতক্ষন যে বিষয় গুলো নিয়ে বললাম সেই বিষয় গুলোর দিকে একটু নজর রেখে বিনিয়োগ করলে আমার বিশ্বাস আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন।
