আরও ছবি দেখতে ক্লিক করুন, google/মুকুট লজ্জা গাছ
পৃথিবীতে এমন কিছু অদ্ভুত গাছ রয়েছে যারা একে অপরের সংস্পর্সে কখনো আসে না।এমনকি গাছে বাতাস বইলে একে অন্যের স্পর্শে আসলেই স্পর্স করা ডগা ও ডালপালা গুলো ছিড়ে বা ভেঙ্গে স্পর্স করা অংশটুকু পরে যায়।
আপনি যদি মুকুট লজ্জা গাছের বাগানে যান, সেখানে উপরের দিকে তাকালে দেখবেন এক অসাধারন দৃশ্য ।প্রতিটি গাছের মুকুট একে অপর থেকে আলাদা।প্রতিটি গাছের মধ্যবর্তী অংশে যেন এক আকাবাক রাস্তা।সেখানে উপরের দিকে তাকালে দেখবেন, গাছের শীর্ষগুলির মধ্যে ছোট এবং বড় ফাঁকগুলি সুন্দর এক রুপ তৈরি করেছে।প্রতিটা গাছ যেন আকাবাকা বৃত্ত!এবং যেন এক গাছ অপরকে স্থান বা জায়গা দেওয়ার চেষ্টা করছে। এটা চমৎকার, তাই না?
মুকুট লজ্জা গাছ যদিও খুব চমৎকার, তিন্তু এ নিয়ে খুব বেশি একটা গবেষনা হয়নি।এবং এটা নিয়ে গবেষকরা বেশি তথ্য সংগ্রহ করতে পারেনি।গবেষকরা ধারনাও করতে পারে না গাছগুলোর এমন অদ্ভূত আচরন কেন করে।কেনই বা গাছগুলো অন্য গাছের সংস্পর্সে যায় না।

