আজকাল আমরা অনেকেই গুগলে বা ইউটিউবে বিভিন্ন বিষয় জানতে সার্চ করি।অনেক সময় লিখে সার্চ করি ।আবার অনেক সময় ভয়েস টাইপিং ব্যবহার করে সার্চ করি।এমনকি গুগল অ্যাসিস্ট্যান্ট সেবা ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করে থাকি। আপনি জানেন কি, গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার বা গুগল ব্যবহার করে, যা যা সেবা নিয়েছেন সেই সব তথ্য বা ইতিহাস জমা রাখে গুগল। তবে আপনি চাইলেই গুগলের সংগ্রহে থাকা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারেন।এবং প্রয়োজন মতো পুনরায় ব্যবহার করতে পারেন।আবার চাইলে মুছেও ফেলতে পারেন।
আপনি ভাবছেন গুগল বা ক্রোম ব্রাউজারের ইতিহাস মুছে দিছেন।ইউটিউবের সব ইতিহাস মুছে দিছেন।আপনার ব্যবহার করা ইতিহাস মুছে গেছে।এমন টা ভাবলে ভূল ভাবছেন।কারন আপনি সুধু একটি অ্যাপে থাকা ইতিহাস মুছতে পারছেন।আপনি যে জিমেইল দিয়ে সেবা গুলো নিছেন তার ইতিহাস সব গুগলের কাছে রয়েছে।
গুগলের সংগ্রহ করা তথ্য জানার উপায়
প্রথমে গুগল অ্যাপ চালু করে, নিজের অ্যাকাউন্টে লগইন করুন। তারপর প্রোফাইলের ওপরে "ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে" নির্বাচন করুন।এরপর "ডেটা অ্যান্ড প্রাইভেসি" তে ক্লিক করে "মাই অ্যাক্টিভিটি" অপশনটিতে ক্লিক করুন।তারপর "ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট" (Profile>>Manage Your Google Account>>Data and Privacy>>My Activity>>Filter by Date and Product) এ ক্লিক করে গুগলের কোন সেবা ব্যবহারের ইতিহাস জানতে চান, তা নির্বাচন করুন।
অর্থাৎ গুগল অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব, গুগল লেন্স, ম্যাপস অথবা অন্য কোন অপশন থেকে প্রয়োজনীয় অপশনটি নির্বাচন করুন। সেবা নির্বাচনের পর সময় নির্ধারণ করুন।আপনি কোন সময়ের সেবার ইতিহাস দেখতে চান সেই সময় সিলেক্ট করুন।তাহলেই আপনার সকল ইতিহাস দেখতে পারবেন।
আর যদি কোন ইতিহাস মুছে ফেলতে চান, তবে দেখুন ডিলিট(Delet) অপশন রয়েছে সেটাতে ক্লিক করে ডেট বা সময় নির্বাচন করুন, যে সময়ের ইতিহাস মুছতে চান।ব্যাস এটুকুই

