
ফোনের চার্জার সবসময় চার্জে থাকলে যা হয়
আমাদের মাঝে অনেকেই আছেন, যারা সবসময় চার্জার চার্জে বসিয়ে রাখেন।কিন্তু তারা এটা জানে না যে, চার্জার চার্জে বসিয়ে রাখলে চার্জার নষ্ট হয়ে যেতে পারে।বর্তমানে ফোনের চার্জার গুলো ফাস্ট চার্জিং হয়ে থাকে।এই ফাস্ট চার্জার গুলো সবসময় চার্জে বসিয়ে রাখলে দ্রুত চার্জ হওয়ার ক্ষমতা কমতে থাকে।এবং একসময় মোবাইল চার্জ হতে বেশি সময় নেয়।তাছাড়া চার্জারের নানা রকম সমস্যা দেখা দেয়।এমনকি একসময় চার্জারটি পুরোপুরি নষ্ট হয়ে যায়।
চার্জার সবসময় চার্জে বসিয়ে রাখলে যা যা হতে পারে।
১) অতিরিক্ত ভোল্টেজের কারনে চার্জার পুড়ে যেতে পারে ।
২)ডিজিটাল মিটার থাকলে ইলেক্ট্রিসিটি কনজাম্পশন এর ফলে বিদ্যুৎ বিল বেশি উঠতে পারে।
৩) নিম্নমানের চার্জার সবসময় বিদ্যুতের লাইনে থাকলে ব্লাস্ট হওয়ার মতো দূর্ঘটনাও ঘটতে পারে।
অতএব অলসতা না করে লাইন থেকে চার্জার খুলে রাখাই উত্তম।তা না হলে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
