বাতজ্বরের লক্ষন , কারন ও প্রতিকার জেনে নিন

0

 বাতজ্বর ( Rheumatic Fever )

বাতজ্বর


 স্ট্রেপটোকক্কাস ( Streptococcus ) অণুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালির প্রদাহ , ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর , টনসিলের প্রদাহ অথবা মধ্যকর্ণের সংক্রামক রোগ বাতজ্বরের উল্লেখযোগ্য লক্ষণ । সাধারণত শিশুকালেই এ রোগের আক্রমণ শুরু হয় এবং দেহের অনেক অঙ্গপ্রত্যঙ্গ , বিশেষ করে হৃৎপিণ্ড আক্রান্ত হয় । হৃৎপিণ্ড যদি এ রোগে পূর্ণভাবে আক্রান্ত নাও হয় , হৃৎপেশি এবং হৃৎপিণ্ডের কপাটিকা বা ভালভ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় । ফলে হৃৎপিণ্ড যথাযথভাবে রক্ত পাম্প করতে সক্ষম হয় না এবং দেহে রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় ।


 শুরুতেই রোগটি নির্ণীত না হলে বা সঠিক চিকিৎসা না হলে রোগের প্রকোপ বেড়ে যায় এবং ওজন হ্রাস , রক্তস্বল্পতা , ক্লান্তি , ক্ষুধামান্দ্য , চেহারায় ফ্যাকাশে ভাব ইত্যাদি দেখা দেয় । তখন রোগের উপস্থিতি অগ্রাহ্য করার আর উপায় থাকে না । পরবর্তী সময়ে অস্থিসন্ধিতে ব্যথা , ফুলে যাওয়া এবং ত্বকে লালচে রঙ দেখা দেয় । প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা গেলে পেনিসিলিন জাতীয় ঔষধ যথাযথভাবে প্রয়োগে এ রোগের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায় । অনেক চিকিৎসক আক্রান্ত ছেলেমেয়েদের প্রাপ্ত বয়সে না পৌঁছানো পর্যন্ত নিয়মিতভাবে পেনিসিলিন খাবার পরামর্শ দেন ।

Post a Comment

0Comments
Post a Comment (0)