![]() |
| কেমন মোবাইল কেনা উচিত |
বর্তমান যুগ ডিজিটাল যুগ।এই যুগে এসেও আদি কালের মতো জিবন জাপন যেমন মানানসই নয়, তেমনি বর্তমানে মোবাইল চালানোটা যেন নিত্য ফ্যাসন।আর এরই পরিপেক্ষিতে আজকে বলতে চলেছি এই ডিজিটাল যুগে কেমন স্মার্টফোন কেনা উচিত।
যেহেতু আগের তুলনায় সবকিছু এখন উন্নত, সেহেতু স্মার্টফোন গুলোও আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে।তাই ফোন কেনার আগে কিছু বিষয় খেয়াল রেখে কিনতে হবে।যেমন ফোনের দাম, রেম রম, প্রসেসর , ক্যামেরা , ইত্যাদি।
কত দামের মাধ্যে মোবাইল কেনা উচিত?
আমাদের দরিদ্র্য দেশের বেশির ভাগ মানুষ গরিব।তাই দামি মোবাইল কেনার সামর্থ সবার নেই।তবে বর্তমানে অনেক কম দামেও স্মার্টফোন পাওয়া যায়।এমনকি মাত্র ৳২০০০-৳২৫০০ টাকায়েই স্মার্টফোন পাওয়া যায়।তবে এত কম দামি মোবাইল বেশি ভালো হয়না।
আমার মতে কমপক্ষে ৳১০,০০০ টাকায় স্মার্টফোন কেনা উচিত।যাদের ৳১০,০০০ টাকা দিয়ে মোবাইল কেনার সামর্থ নেই, তাদের নতুন মোবাইল কেনার চেয়ে সেকেন্ড হেন্ড মোবাইল কেনাই ভালো।কেননা বর্তমানে ৳১০,০০০ টাকার নিচের মোবাইল গুলো বেশি ভালো হয় না।তবে যদি আপনি ৳১০,০০০ টাকার নিচে নতুন মোবাইল কিনতে চান তাহলে কিনতে পারেন।মনে রাখবেন ৳১০,০০০ টাকার নিচে নতুন মোবাইল কিনলে ছয় মাস পরেই পস্তাতে হবে।
আর যাদের ৳১০,০০০ টাকার বেশি দিয়ে মোবাইল কেনার সামর্থ আছে তারা সামর্থ অনুযায়ী কিনতে পারেন।
বর্তমান যুগে কেমন অ্যান্ড্রয়েড মোবাইল কেনা উচিত
মোবাইলের রেম ও রম কত জিবি হলে ভালো?
বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে বিভিন্ন ফাইল( যেমনঃ অ্যাপ,অডিও, ভিডিও,ফটো ইত্যাদি) গুলো বড় হয়ে থাকে।যার কারনে রেম রম কম হলে মোবাইলে বেশি ফাইল রাখা যায় না বা কয়েকটি অ্যাপ ইনস্টল করলে যায়গা ফুল হয়ে যায়।তাছাড়া রেম রম কম হলে, মোবাইল স্লো চলে।গেম খেললে হ্যাং করে বা সাপোর্ট করে না।তাই রেম রমের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
আমার মতে কমপক্ষে 4GB রেম এবং 64GB রমের মোবাইল কেনা উচিত।বর্তমানে রেম রম এর চেয়ে কম হলে ফোন চালিয়ে মজাপাওয়া যায় না।4/64 এর নিচে মোবাইল চালানে মাঝে মাঝেই মোবাইলের সিমাবদ্ধতার কারনে সমস্যা হবে।তবে হ্যা 4/64 এর নিচেও অনেক ভালো মোবাইল পাওয়া যায়।তো 4/64 বা তার উপরে ফোন কেনার চেষ্টা করবেন।
মোবাইলের প্রসেসর কেমন হলে ভালো
মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ন হলো প্রসেসর।কেননা সম্পূর্ন মোবাইলটাকে কন্ট্রোল করে প্রসেসর।তাই প্রসেসর যত শক্তি শালি হবে মোবাইল তত ফাস্ট হবে।বর্তমানে তিন প্রকারের প্রসেসর দিয়েই বেশির ভাগ মোবাইল তৈরি।তা হলো ডুয়াল কোর( Dual core ) , হেক্সা কোর ( Hexa core ) , অক্টা কোর ( Octa core ) ।এদের মধ্যে অক্টা কোর প্রসেসর বেশি ব্যাবহৃত হয়।এবং অক্টা কোরের ক্ষমতা বেশি।
তাই বর্তমানে নতুন মোবাইল কিনতে চাইলে অবস্যই অক্টাকোর প্রসেসর যুক্ত মোবাইল কিনবেন।এবং কোর সংখা যেন Octa core 2.00 বা তার চেয়ে বেশি অথবা 2.00 এর কাছাকাছি প্রসেসর দেখে কিনবেন।তবে আইফোন ও ওয়ানপ্লাসের ক্ষেত্রে ব্যাতিক্রম।
মোবাইলের চিপসেট ( Chipset ) কেমন হলে ভালো হবে।
প্রসেসরের পরে গুরুত্বপূর্ন বিষয় হলো চিপসেট ।বর্তমানে বাজারে অনেক ধরনের চিপসেট কম্পানি বিভিন্ন চিপসেট তৈরি করেছে।তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে "কোয়ালকম স্নেপড্রাগন" । এবং দ্বিতীয় স্থানে রয়েছে "মিডিয়াটেক" ।এছাড়াও অনেক ভালো ভালো চিপসেট রয়েছে কোম্পানি রয়েছে।এবং কিছু কিছু মোবাইল কোম্পানি তাদের নিজস্স চিপসেট ব্যাবহার করে।
আমার মতে কোয়ালকম স্নেপড্রাগন ৬০০ বা তার অধিক হলে ভালো অথবা মিডিয়াটেক হেলিও G70 বা এর কাছাকাছি বা মিডিয়াটেক হেলিও P35 বা এর কাছাকাছি হলে সবচেয়ে ভালো হবে।
ক্যামেরা কেমন হলে ভালো হবে
প্রযুক্তির উন্নয়নের ফলে এখন সবার হাতেই মোবাইল।আর এই মোবাইল গুলো তেই থাকছে উন্নত মানের ক্যামেরা।একারনেই আজকাল মোবাইল দিয়ে ফটো তুলাটা যেন একটা শখ হয়ে দারিয়েছে।তবে সমস্যা হলো সকল মোবাইল বা সেন্সর দিয়েই ভালো ছবি উঠেনা।আবার অনেক সেন্সর দিয়ে ভালো ছবি উঠলেও দেখা যায় ছবির রেজুলেসন কম।যার কারনে ছবির গুনগত মান কমে যায়।
তাই ভালো একটি সেন্সর যুক্ত মোবাইল দেখে কিনতে হবে।বর্তমানে 12 MP , 13MP , 16MP , 32MP , 48 MP , 64MP ,108 MP সেন্সর গুলো ভালো ছবি তুলতে সক্ষম।তবে সুধু সেন্সর ভালো থাকলেই সকল ডিভাইসে ভালো ছবি উঠবে এমন কোন কথা নেই। তবে সর্বনিম্ন 12MP সেন্সর যুক্ত মোবাইল কেনার চেষ্টা করবেন। এর চেয়ে বেশি হলে আরো ভালো।এবং ট্রিপল বা কোয়াড ক্যামেরা ক্যামেরা যুক্ত মোবাইল কেনার চেষ্টা করবেন।কেননা সিঙ্গেল বা ডুয়াল ক্যামেরার চেয়ে ট্রিপল বা কোয়াড ক্যামেরা ভালো ছবি তুলতে পারে।
ব্যাটারি কেমন হলে ভালো হবে
সম্পূর্ন মোবাইলটিকে পাওয়ার দেয় ব্যাটারি ।তো ব্যাটারি দুর্বল হলে মোবাইল ও দুর্বল হবে।বেশিক্ষন চার্জ থাকবে না।তাই অবস্যয় ভালো একটা ব্যাটারি দেখে মোবাইল কিনতে হবে।বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি হলো "লিথিয়াম" ।মোবাইলের জন্য আদর্শ বেটারি হলো Lithium 5000 mAh. তবে এর চেয়ে কিছু কম (4000-4500 mAh ) হলেও সমস্যানেই।আর যদি 5000 mAh এর বেশি হয় তবে তো আরো ভালো।তো তাড়াহুরা না করে, দেখে বুজে মোবাইল ক্রয় করবেন।আসা করি সামর্থের মাঝে সবচেয়ে সেরা একটি ফোন ক্রয় করতে পারবেন।

