Alamy stock এ একাউন্ট তৈরি ও ফটো আপলোড করে টাকা আয় সম্পূর্ন গাইডলাইন।

0

 Alamy স্টকে ছবি বিক্রি করে আয় করুন। 


 Alamy থেকে আয় করতে হলে প্রথমে আপনাকে Alamy সম্পর্কে কিছুটা ধারনা নিতে হবে।Alamy হলো স্টক ফটো ওয়েবসাইট গুলাের মধ্যে একটু ভিন্ন রকম বড় ও জনপ্রিয় একটি মার্কেটপ্লেস ৷এখানে সব হাই রেজুলেশনের ছবি ও ভিডিও রয়েছে।এখানে ছবি আপলোডের কোন ধরা বান্দা নিয়ম নেই।সুধু ছবি তুলবেন আর আপলোড করবেন বেস এটুকুই আর কিছু করতে হবে না। Alamy থেকে আয় করতে চাইলে আপনি খুব সহজেই Alamy এ একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে তাতে ছবি আপলোড করে আয় করতে পারবেন।

অন্যান্য স্টক ওয়েবসাইট গুলাে থেকে Alamy স্টক একটু ভিন্ন হওয়ার কারনে  এখানে আপনার ছবি বিক্রি হবার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া Alamy তাদের ছবি বিক্রি করার জন্য ভিবিন্ন ভাবে সবসময় চেস্টা চালিয়ে যায়।তারা ছবি বিক্রির জন্য বিভিন্ন উপায় বেছে নেয় যেমন:বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে,বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে,মার্কেটপ্লেস,এবং তাদের একদল টিম সরাসরি   গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে ছবিটি দেয়।Alamy এ প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ Online Marketer তাদের প্রয়ােজনীয় ছবি খুঁজতে এই স্টক ওয়েবসাইটে আসে।তাই আপনার ছবিও অনেক বেশি বিক্রি হবে।এবং পেমেন্টর বেপারেও তাদের অনেক সুনাম রয়েছে।সুধু তাই না তারা আপনাকে ছবি বিক্রির ১০০% পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকে।Alamy স্টকে বর্তমানে প্রায় 268.18 million stock images, vectors and videos রয়েছে।Alamy স্টকে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ছবি রয়েছে।এবং Alamy এখন পর্যন্ত কান্ট্রিবুটর দেরকে প্রায় $ 200 মিলিয়নেরও বেশি অর্থ প্রদান করেছে।এভার ভাবুন আপনার ছবি থেকে গড়ে প্রতি ছবি থেকে প্রায় $1 করে পেতে পারেন।

Alamy সম্পর্কিত কয়েকটি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।

 ১। কেন আমি আমার স্টক ইমেজ Alamy এ বিক্রি করব?

আপনার স্টক ছবি বিক্রির জন্য Alamy একটি দুর্দান্ত জায়গা হওয়ার অনেক কারণ রয়েছে, সেগুলির মধ্যে কয়েকটি এখানে দেওয়া হলো:

১। আপনি প্রতিটি ছবি বিক্রি হওয়ায় 50% পর্যন্ত আয় করতে পারেন।

২। Alamy অনেক ন্যায্য,স্বচ্ছ এবং এখানে কাজ করাও অনেক সহজ।

৩। Alamy এর countributor দের  জন্য একটি দুর্দান্ত  help center রয়েছে।যেখান থেকে আপনি যে কোন সমস্যায় সাহায্য পাবেন।

২। Alamy স্টক থেকে কারা ছবি কিনে?

Alamy থেকে বিশ্বজুড়ে হাজার হাজার ডিজাইনার, মার্কেটার, প্রকাশক এবং নিউজ ডেস্কের জন্য লোকেরা ছবি ক্রয় করে। Alamy থেকে গ্রাহকরা সরাসরি অনলাইনে বা তাদের গ্রাহক পরিষেবা দলগুলির সহায়তায় কিনে থাকেন।আপনার ছবিটি কারও  অফিসে কারও দেয়ালে ইমেজ ক্রয় করে থাকে।আবার শিক্ষাগত প্রকাশকের কাছে পাঠ্য বইয়ের জন্য ইমেজ বিক্রি হয়।অথবা বিশাল বৈশ্বিক বিজ্ঞাপন প্রচারে কাজ করা একটি কর্পোরেট কোম্পানির কাছে বিক্রি করা হয়।

তাদের যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া এবং ভারতে ডেডিকেটেড বিক্রয় দল রয়েছে। এবং বৃহৎ কর্পোরেশনগুলির সাথে চুক্তিগুলি সুরক্ষিত এবং বজায় রেখেছে তারা। সেইসাথে অংশীদারদের একটি বড় নেটওয়ার্ক যারা অন্যান্য সমস্ত অঞ্চলে সরাসরি আমাদের ছবি বিক্রি করে থাকে।।

৩। আপনি কি ধরনের ছবি বিক্রি করেন?

Alamy তাদের স্টকের ছবি, ভিডিও, ভেক্টর, চিত্র এবং লাইভ নিউজ বিক্রি করে। আমাদের দৈনন্দিন স্টক থেকে কুলুঙ্গি বিষয় এবং অবস্থান পর্যন্ত প্রতিটি ধরণের ইমেজে পূর্ণ একটি বিস্তৃত সংগ্রহ আছে। এর এনসাইক্লোপিডিক প্রকৃতি মানে এটি সৃজনশীল এবং সম্পাদকীয় ছবি ক্রেতাদের জন্য চিত্রের একটি চমৎকার উৎস। তারা চায় আপনি আপনার সমস্ত ছবি, মূলধারার বা বিশেষজ্ঞ, সম্পাদকীয় বা সৃজনশীল তাদের স্টকে আপলোড করুন।

৪। আমার ছবি প্রচারের জন্য অ্যালামি কী বিপণন করে?

 আলামি ইমেজকে বিভিন্ন উপায়ে বাজারজাত করে।তারা তাদের গ্রাহকদের লক্ষ্যবস্তু ই-মার্কেটিং ক্যাম্পেইন এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা, সংগ্রহ প্রদর্শন করে। তারা তাদের এজেন্সি এবং ফটোগ্রাফারদের তাদের ওয়েবসাইটে তুলে ধরে তারা প্রচার করে।

তাদের ফ্রেশ পিকস পেজ বিভিন্ন এজেন্সি এবং ফটোগ্রাফারদের কাছ থেকে আশ্চর্যজনক নতুন চিত্র প্রদর্শন করে থাকে।

তারা আপনার ইমেজগুলিকে তাদের যেখানেই সম্ভব হয় সেখানেই প্রচার করে, যার মধ্যে রয়েছে:তাদের হোমপেজ - তারা প্রতিদিন একটি নতুন চিত্র প্রদর্শন করে।তাদের ব্যবসায়িক কার্ড - প্রত্যেকের পিছনে একটি পৃথক ছবি মুদ্রিত আছে।তাদের বিভাগ পৃষ্ঠা-নির্দিষ্ট থিমের হাতে তুলে নেওয়া ছবি প্রদর্শন করা।তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম - ফেসবুক, টুইটার, Pinterest, Instagram এবং LinkedIn সহ পোস্টকার্ড সহ অন্যান্য মুদ্রিত উপকরণ, ইভেন্টের জন্য বাণিজ্য মানে, ইত্যাদি

তাদের অনলাইন মার্কেটিং টিম গুগল ইমেজ এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে এসইও কাজ সহ আপনার ছবি এবং তাদের নাম বের করতে সত্যিই কঠোর পরিশ্রম করে।তারা বিশ্বাস করে গ্রাহক সেবা এবং ভাল সম্পর্ক সত্যিই গুরুত্বপূর্ণ এবং ইমেজ ক্রেতাদের একটি চমৎকার সেবা প্রদানের জন্য প্রচুর পরিমাণে প্রচেষ্টা এবং সময় বিনিয়োগ করে।

 ৫।আমি একজন শিক্ষার্থী, আমি কিভাবে আমার ছবি বিক্রি করতে পারি?

আপনি একজন শিক্ষার্থী বা একজন পেশাদার ফটোগ্রাফার হিসাবে আপনি ছবি বিক্রি করে অর্থ উপার্জনের জন্য  দুটি পথ রয়েছে।

১।  কমিশনকৃত প্রকল্পগুলিতে ক্লায়েন্টদের সাথে সরাসরি কাজ করুন।

২। একটি স্টক ফটো এজেন্সির সাথে আপনার চিত্রের বিজ্ঞাপন দিন এবং বিক্রি হওয়া প্রতিটি ছবির জন্য কমিশন পান।

আমি অন্য স্টকে ছবি বিক্রি করি, আমি কি আমার ছবি অ্যালামিতেও বিক্রি করতে পারবো?

  হ্যাঁ পারবেন।তারা একটি নন-এক্সক্লুসিভ এজেন্সি, তাই আপনি এই স্টক ইমেজ ওয়েবসাইট এবং অন্য কোন এক্সক্লুসিভ সাইটে বিক্রি করতে পারেন। তারা চিত্রের যে কোনও স্টাইল গ্রহণ করে। এবং তাদের কাছ থেকে তাদের চিত্রের সোর্সিং ইমেজ ক্রেতাদের একটি বিশাল পরিসর আছে।

৬। Alamy তে কয়টি উপায়ে ছবি বিক্রি করতে পারবো

 Alamy তে আপনি আপনার ছবি অনেক উপায়ে বিক্রি করতে পারবেন।ৗ

১। কমিশন প্রকল্পগুলিতে ক্লায়েন্টদের সাথে সরাসরি কাজ করুন

২। সরাসরি আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।

৩। একটি প্রদর্শনী/গ্যালারি স্থান মাধ্যমে।

৪। একটি স্টক ইমেজ এজেন্সির মাধ্যমে, যেমন আলামি

Alamy স্টক বলেছেন:

আমরা নতুন প্রতিভা বিকাশ এবং স্টক ফটো শিল্পের অন্তর্দৃষ্টি দেওয়ার লক্ষ্যে একটি দুর্দান্ত ছাত্র প্রকল্প পরিচালনা করে থাকি। আমরা জানি টাকা শক্ত তাই আমরা আপনাকে দুই বছরের জন্য 100% কমিশন  প্রদান করার মাধ্যে সুযোগ তৈরি করে দেই। আপনি আমাদের সহায়ক স্টক ফটো শিল্প ব্যাখ্যা বিভাগটিও পরীক্ষা করতে চাইতে পারেন।

৭। আমি কি Alamy তে ফুটেজ বিক্রি করতে পারি?

 এবেপারে আলামি বলেছিল,

আমরা আগের চেয়ে এখন বেশি ছবি গ্রহণ ও বিক্রি করছি। এই কারণে আমরা আপাতত ছবির উপর ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা বর্তমানে কোন নতুন ফুটেজ অ্যাপ্লিকেশন গ্রহণ করছি না।

আরও পরুন



Alamy photo স্টকে ছবি বিক্রি করে আয় করার জন্য একাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন।তারপর দেখুন নিচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে।এখানে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য একটি ফ্রম থাকবে।আপনাকে সম্পূর্ন সঠিক তথ্য দিয়ে ফর্মটি পুরুন করতে হবে। ফর্মটি পুরুন করার জন্য নিচে ফলো করতে পারেন।



First Name:এখানে আপনার নামের প্রথম অংস দিবেন।

Last Name:এখানে আপনার নামের শেষ অংস দিবেন।

Email: এখানে আপনার ইমেইল এড্রেসটি দিবেন।

Pasword: এখানে অবস্যই কমপক্ষে ৮ টি ওয়ার্ডের একটি শক্তিশালি পাসওয়ার্ড দিতে হবে।এবং ৮ টি ওয়ার্ডের মধ্যে আবাদত ১টি কেপিটাল লেটার থাকতে হবে।

Phone: এখানে আপনার মোবাইল নাম্বারটি  দিবেন।

Address:এখানে আপনার ঠিকানা দিতে হবে।ঠিকানা দেওয়ার আগে দেখুন লেখা আছে Can't find your address এই লেখাতে ক্লিক করুন।তারপর নিচের চিত্রের মতো কয়েকটি বক্স পুরুন করতে হবে।


Company : এখানে আপনার স্টকের একটি নাম লিখুন।

Address line 1: এখানে আপনার ঠিকানাটা দিবেন।

Address line 2: এখানেও আপনার ঠিকানাটা দিবেন।না দিলেও চলবে।

Town/city: আপনি যে সহরে বসবাস করেন সেই সহরের নামটি লিখুন।এখানে এসে অনেকেই সমস্যায় পরেন।বিশেষ করে যারা গ্রামে বসবাস করে।আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই আমরা তো গ্রামে বাস করি তাহলে আমরা এখানে কি দিবো।এবিষয় টা অনেকের কাছে অনেক সহজ মনে হলেও অনেকে রয়েছেন যারা কম বোঝে তাদের জন্য বলছি।আপনি যে সহরের অন্তর্গত সেই সহরের নামটি লিখুন।আরেক টু ক্লিয়ার করি আপনি যে থানা বা জেলায় বসবাস করেন সেটির নাম লিখুন।

State/county: এখানে আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য বা আপনার অবস্থা লিখুন।

Post code: এখানে আপনার জিপ বা পৌস্ট কোডটি দিন।

Country: এখানে আপনার দেশ সিলেক্ট করুন।



Are you a : আপনি কি Photographar না Agency নাকি Student সেটা সিলেক্ট করুন।

About you: এখানে আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন।

Email preferences: এখানে নিচের দিকে দুটি খালিঘর দেখতে পাবেন সেগুলো টিক দিয়ে দিবেন।

Distribution: এখানে yes সিলেক্ট করবেন।

Novel Use offer: এখানেও yes সিলেক্ট করবেন।

তারপর একদম নিচে Bcome a contributor এই লেখাটিতে ক্লিক করে regestration সফল করুন।তারপর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।



এবার Get started এ ক্লিক করুন।তারপর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।এটাই আপনার ডাসবোর্ড।



আপনার ডাসবোর্ডে দেখুন লেখা আছে Account settings এই লেখাটিতে ক্লিক করুন।এবং দেখুন নিচের চিত্রের মতো একটি পেজ।



এবার দেখুন লেখা রয়েছে  Choose your category এখানে আপনার category সিলেক্ট করতে হবে।অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর ফটোগ্রাফি করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে।category সিলেক্ট করার জন্য দেখুন পাশেই Edit লেখা সেখানে ক্লিক করুন।তারপর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটি দিন।তারপর category 1 এবং category 2 দুইটি ক্যাটাগরি সিলেক্ট  করে দিন।

এখন আপনার pement মথটি সিলেক্ট করতে হবে।দেখুন লেখা আছে Your pement info সেখানে Edit বাটনে ক্লিক করুন।তারপর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটি দিন।এবার আপনার পেমেন্ট মথটি এড করেন।

এবার ফটো আপলোডের পালা।ছবি আপলোড করতে উপরে বামপাশে Upload এ ক্লিক করুন।তারপর দেখুন নিচের চিত্রের মতো পেজ ওপেন হয়েছে।


এবার Get started এখানে ক্লিক করুন।তারপর নিচের চিত্রের মতো দেখুন স্টেপ 1 এখানে আপনার route টি সিলেক্ট করুন।আমি ফটোগ্রাফ সিলেক্ট করেছি।


তারপর স্টেপ 2 এখানে আপনাকে তিনটি ছবি  আপলোড করতে হবে।এখানে মোবাইলে তুলা ছবি আপলোড করবেন না।তাহলে আপনার ছবিটি তারা এপ্রোভ করবে না।উপরের চিত্রে দেখুন আমি একটি মোবাইলে তুলা ছবি আপলোড করেছি।তারা কিন্তু আমার ছবিটি এপ্রোভ করে নি।এখানে অবস্যই dslr বা সমপরিমান ক্ষমতার কোন ডিভাইসে তোলা ছবি আপলোড করবেন।এবং ছবি গুলো যেন অনেক সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবেন।তারপর Submit করে দিন।এবং স্টেপ 3 সম্পূর্ন করুন।

এবার জেনে নেওয়া যাক Alamy স্টক থেকে কিভাবে পেমন্ট নিবেন। এবং কত টাকা আয় করতে পারবেন।

Alamy স্টক এর pament পদ্ধতি:

আপনি Alamy স্টক থেকে তিন ভাবে পেমেন্ট নিতে পারবেন।যথা

Pypal: পেপাল হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মানি ট্রান্সফার করার সিস্টেম।তবে দুঃখের বিষয় হলো এটা আমাদের দেশে এখন পর্যন্ত চালু হয় নি।আপনি চাইলে এই মাধ্যমটা বাদ দিতে পারে।এটাই আপনার জন্য ভালো।তো বলতে পারেন অনেকেইতো Pypal এর মাধ্যমে টাকা নিয়ে থাকে।আপনার মনে যদি এমন কোন প্রশ্ন থেকে থাকে।তাহলে আমি বলবো যেই সিস্টেমটা আমাদের দেশে চালু নেই সেটা থেকে আপনি কতটা সহজে এবং নিরাপদে টাকা টাকা ট্রান্সফার করতে পারবেন।সেটা নিজেই ভাবুন।

Skrill: জনপ্রিয়তার দিকদিয়ে  Pypal এর পরেই স্থান দখল করে আছে Skrill ।আপনি চাইলে খুব সহজেই Skrill এর মাধ্যমে টাকা নিতে পারেন।কেননা Skrill  বাংলাদেশেও তাদের সেবা দিয়ে থাকে।আপনার জন্য সবচেয়ে বেটার হবে Skrill।

Fund transfer: ফান্ড ট্রান্সফার হলো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা।আমাদের দেশের অনেক ব্যাংক রয়েছে যেগুলো বাংলাদেশ বা ইন্ডিয়া ছাড়াও বিশ্বের উন্নত দেশগলোতে অফিস রয়েছে।এই ব্যাংক গুলোর সাহায্যে আপনি Fund transfer এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

আরও পরুন






Alamy stock থেকে পেমেন্ট নিতে হলে কিছু সর্তপুরন হওয়ারপর পেমেন্ট নিতে পারবেন।যেমন: আপনার ইনকাম সর্বনিম্ন $ 50  হতে হবে।Alamy stock  প্রতি মাসের ১ ম কার্যদিবসে অর্থ প্রদান করে থাকে ।আপনার অবশ্যই একটি বৈধ পে আউট অ্যাকাউন্ট থাকতে হবে।তারপর আপনি পেমেন্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর কয়েক দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন।

Alamy স্টকে ছবি বিক্রি করে কত টাকা ইনকাম করা যায়?

Alamy স্টকে আপনি প্রতি ছবি ডাউনলোডের জন্য 50% পর্যন্ত কমিশন পাবেন।উদাহরনসরুপ আপনি প্রতি ছবির জন্য $ 0.50 থেকে $ 100 পর্যন্ত পাবেন।

আপনি কত টাকা আয় করবেন সেটা সম্পূর্ন নির্ভর করে আপনার ছবির উপর।যেমন আপনার কয়টি ছবি আপলোড করা আছে এবং কয়টি ছবি ডাউনলোড হয়েছে এবং কোন লাইসেন্সে বিক্রি হয়েছে সেটার উপর।এখানে টাকা ইনকামের কোন লিমিট নেই।

মনে করেন আপনার ৫০০ ছবি আপলোড করা আছে এবং প্রতি দিন গড়ে আপনার 10 টি ছবি বিক্রি হয়।আপনি যদি প্রতি ছবির জন্য $ 0.50 করে দেওয়া হলে 10টি ছবিয়ে আসে (10×0.50=5) এবং মাসে আসবে (30×5=150) মানে আপনি কমপক্ষে মাসে $ 150 ডলার বা বাংলাদেশি টাকায় 150×80= ৳12,000 টাকা আয় করতে পারবেন।আবার যদি প্রতি ছবির জন্য $100 করে দেয় তাহলে 10 টি ছবিয়ে আসে (10×100=1000) এবং মাসে আসবে (30×1000=30,000) মানে আপনি মাসে সর্বোচ্চ $ 30,000 ডলার বা বাংলাদেশি টাকায় 30,000×80= ৳2,400,000 টাকা আয় করতে পারবেন।এবং ভিডিও আপলোড করে আরোও অনেক বেশি আয় করতে পারবেন।এবার ভাবুন আপনার যখন ৫০০০ ছবি পূর্ন হয়ে যাবে তখন কত টাকা ইনকাম করতে পারবেন।

তবে একটা কথা বলে রাখি আপনার ছবিগুলো ১০০% ভালো ও কোয়ালিটি ফুল লাগবে নাহলে আপনার ছবি বিক্রি হবে না।কেননা ফ্রিতেই অনেক ভালো ভালো ছবি পাওয়া যায়।তাই আপনার ছবিটি যদি ফ্রি ছবির মতো হয় তাহলে কি কেউ ফ্রি ছবি পেয়েও আপনার ছবিটি টাকা দিয়ে কিনবে।এজন্য অবস্যই আপনার ছবিটি ভালমানের হতে হবে।

Alamy স্টকে ছবি বিক্রির একটা সুবিধা হলো তারা আপনার ছবিটি নয়েজ,ফোকাস,ইডিটিং,কালার ইত্যাদি বিষয় গুলো দেখবে না।মানে আপনি একটি ছবি তুলে সরাসরি আপলোড করে দিতে পারবেন।Alamy স্টক দেখবে সুধু আপনার ছবিটি কোন ক্যামেরা দিয়ে তোলা এবং ছবির রেজুলেশন কত।তবে মোবাইল ফটোগ্রাফারদের জন্য একটি দুঃখের  সংবাদ রয়েছে।Alamy স্টক মোবাইল দিয়ে তোলা ছবি রিজেক্ট করে দেয়।কারন তারা মোবাইলের নরমাল ছবি তাদের স্টকে রাখবে না। তবে  iphone এর তোলা ছবি নেয়।আপনি যদি Alamy স্টকে ছবি আপলোড করে টাকা ইনকাম করতে চান তাহলে অবস্যই একটি dslr ক্যামেরা লাগবে।আপনার যদি একটি dslr ক্যামেরা থাকে তাহলে খুব সহজে এবং অল্প দিনেই alamy থেকে টাকা ইনকাম করতে পারবেন।কেননা এখানে আপনি ছবি তুলবেন আর আপলোড করবেন।আপনি অল্প কিছু দিনেই অনেক ছবি আপলোড করতে পারবেন।এবং খুব সহজে বিক্রি ও করতে পারবেন।


Related keyword

ছবি বিক্রি করে কত টাকা আয় করা যায়,কিভাবে টাকা আয় করব,Ptc সাইট থেকে টাকা আয়,মোবাইল ফটোগ্রাফি করে আয়,গুগল এডসেন্স থেকে টাকা আয়,Shutterstock থেকে আয়,টাকা ইনকাম,অনলাইনে ছবি বিক্রি করে আয়,অনলাইন পিক,অনলাইনে টাকা আয়ের উৎস,ফটো সেল,Online a taka income korar upay,মোবাইল ফটোগ্রাফি করে আয়,ফটোগ্রাফির মাধ্যমে আয়,photo selling website,sell my photos online for money,shutterstock sell photos,how to sell photos online and make money,how to sell photos online,Alamy stock sell photo,Alamy stock create a account

Post a Comment

0Comments
Post a Comment (0)