খুব গুরুত্ব পূর্ন ১৫ টি
![]() |
| Top 15 android apps |
আজকে আপনাদের দেখাতে চলছি এমন কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ যে এপ গুলো কোনো না কোনো ভাবে আমাদের প্রয়োজন হয়।কিন্তু এ বিষয়ে না নাজার কারনে এপগুলো ডাউনলোড করতে পারি না।তাই আমি রিকমেন্ট করবো অবস্যই এপগুলো দেখুন।এবং যেগুলো আপনার প্রয়োজন মনে হবে সেগুলো ডাউনলোড করতে পারেন।আমি প্রত্যেকটা এপের ডাউনলোড লিংক দিয়ে দিব।
আজকের বিষয়
অ্যান্ড্রয়েড এপ
এক নজরে সকল Apps
1. google lence
2. Shazam
3.Notification history log
4. google keep-Notes and lists
5. cherryPlayer
6 Google Translate
7. file manager+
8. xgallery
9. YouCam Perfect
10. picsart
11. T2S
12. easy retouch
13. bengali english translation
14. bangla keyboard
15. kinemaster
2. Shazam
3.Notification history log
4. google keep-Notes and lists
5. cherryPlayer
6 Google Translate
7. file manager+
8. xgallery
9. YouCam Perfect
10. picsart
11. T2S
12. easy retouch
13. bengali english translation
14. bangla keyboard
15. kinemaster
তো চলুন একে একে এপগুলো দেখে নেওয়া যাক
1. google lence
![]() |
google lence |
গুগল লেন্স হলো:এমন একটি পাওয়ারফুল অ্যাপ্লিকেশন যা দিয়ে যে কোন ফটোর মাধ্যমে সেই ফটোর সকল তথ্য বের করা যায়। গুগল লেন্স অ্যাপ্লিকেশানটি গুগল দ্বারা পরিচালিত।
গুগল লেন্সের প্রধান কাজ হলো চিত্র সনাক্ত করা।গুগল লেন্স যে কোনো অবজেক্টকে রিছার্চ করে অবজেক্ট সম্পর্কিত সকল তথ্য আপনার কাছে তুলে ধরতে সক্ষম।
গুগোল লেন্স এটি এমন একটি Apps যার মাধ্যমে আপনারা যে কোন ধরনের ফটো দিয়ে যে কোন কিছু সার্চ করতে পারবেন।শুধু তাই নয় এমন কিছু আপনার কাছে আছে যেটার নাম আপনি জানেন না।এবং এটার কাজ কি সেটাও জানেন না ।তখন কি করবেন?তখন ঐ জিনিসটার ছবি তুলে গুগোল লেন্সের মাধ্যমে ওই জিনিসটার নাম জানতে পারবেন এবং বিভিন্ন তথ্য দেখতে পাবেন । এছাড়াও কোনাে ফটো দিয়ে আপনি ওই রিলেটেড আরাে ফটোর জন্য সার্চ করতে পারবেন।
তবে গুগল লেন্স Apps টি ন্যূনতম অ্যান্ড্রয়েড ভার্সন মার্শম্যালো ৬.০ বা এরপরের ভার্সনগুলো ছাড়া সাপোর্ট করে না।
এপটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম মন চাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
Download link
2. Shazam
আপনার বাড়ির পাশে একটা গান বাজছে।মনে হয় গানটির নামটা যানতে পারলে এখনি ডাউনলোড করে ফেলতাম।এর সমাধান হলো: Shazam App টি।
Shazam হলো মিউজিক ডিসকাভার করার জন্য এমন একটি এপ।যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সফটওয়্যার। এটা Apple Inc কম্পানির একটি অ্যাপ। এই app টা অ্যান্ড্রয়েড আইওএস এবং ম্যাকের জন্য পাওয়া যায়।
বর্তমানে প্রচলিত প্রায় সকল গানের Fingerprinting করা রয়েছে এই এপটিতে। তাই গানের যেকোনো একটি লাইন বাজলেও Shazam তার Fingerprint বা Signature এর সাথে মিলিয়ে গানের নামটি বের করে ফেলতে পারে।
এপটির সীমাবদ্ধতাঃ
১।আপনার নিজের গলায় গাওয়া কোন গানকে এই এপটি ডিটেক্ট করতে পারবে না।
২।কনসার্ট বা এরকম কোনো অনুষ্ঠানে গাওয়া গান ডিটেক্ট করতে পারবে না। কারন কনসার্ট বা এরকম কোনো অনুষ্ঠানে গাওয়া গানের সিগনেচার পরিবর্তন হয়ে যায়।
৩। ৫ সেকেন্ডর কম হলে গানটিকে ডিটেক্ট করতে পারবে না
৪।আপনার ডিভাইসে অবস্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
৫। কিছু কিছু বাংলা গান এপটিতে নাও পেতে পারেন।
3.Notification history log
অনেক সময় ভুলে আমাদের কাছ থেকে দরকারি নােটিফিকেশন কেটে যায় বা কোন নটিফিকেশন কেটে দেওয়ার পর আবার প্রয়োজন হয়। এর সমাধান দেবে এই অ্যাপটি। ভুলে কেটে যাওয়া নােটিফিকেশনটি এই অ্যাপটির সাহায্যে পুনরায় আবার নােটিফিকেশন বের করতে পারবেন। এই অ্যাপটি আপনার ফোনে আসা সমস্ত নােটিফিকেশনগুলােকে স্টোর করে রাখবে।
4. google keep-Notes and lists
গুগল কিপ (google keep) এমন একটি App যার মাধ্যমে আপনি লেখালেখি ও ছবি আঁকতে পারবেন।এই এপটি এডভান্স নোটের মতো।আপনার প্রয়োজন মতো যেকোন কিছু নোট বা লিস্ট করে রাখতে পারবেন।এবং আপনার করা নোট বা লিস্টটিতে এলার্ম এর মত নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট লোকেশন সেট করতে পারেন।ঐ নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট লোকেশনে এই এপটি আপনাকে মনে করিয়ে দেবে নোটটির কথা।গুগল কিপ এ আপনি যা কিছু করবেন তা অটোমেটিক সেভ হয়ে যাবে।এই এপটিতে আলাদা করে কোনো সেভ অপসন দেওয়া হয়নি। এবং আপনার গুগল একাউন্টের সঙ্গে অটো সিঙ্ক হয়ে ক্লাউডে স্টোর হয়ে যায়।যার ফলে তথ্য হারানোর কোন ভয় থাকেনা।
চলুন জেনে নেওয়া যাক গুগল কিপের সুবিধা গুলো
যে কোনো লেখা, ছবি বা লিংক অথবা চেকবক্স লিস্ট আকারে নোট নিতে পারবেন।তাছারা এপটিতে ড্রয়ইং অপসন রয়েছে। যাটার সাহয্যে নিজে এঁকে নিতে পারবেন।
ভয়েস ইনপুট টুল রয়েছে।যেটা ব্যাবহার করে ভয়েস রেকর্ডিং এর মাধ্যমেও নোট করতে পারবেন।মানে আপনি যা বলবেন তা সাথে সাথেই লেখায় পরিনত হয়ে যাবে।
প্রতিটি নোটের জন্য একটি করে টাইটেল দিতে পারবেন।
নোটগুলিকে খুব সহজেই বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারবেন।
কোলাবরেটর যোগ করে অনেকজন মিলে একসঙ্গে কোনো নোট তৈরী করা যায়।
নোট খুঁজে পাওয়ার জন্য রয়েছে সার্চ বক্স।
নোটগুলিকে মনের মতো করে বিভিন্ন লেবেলে সাজিয়ে রাখতে পারবেন।
নোটটি রয়েছে কালার অপসন, আপার মনের মতো করে বিভিন্ন কালার করে লিখতে পারবেন।
পিন নোট অপসনটি ব্যবহার করে, বিশেষ গুরুত্বপূর্ণ নোট সবার উপরে রাখতে পারবেন।
5. cherryPlayer
আমরা দিনের অনেকটা সময় Youtube দেখে কাটাই আবার অনেকেই টিভি দেখি বা গান শুনি অথবা মুভি দেখি।কিন্তু এই সবগুলো আলাদা আলাদা দেখতে হয়।যদি এই সবগুলো ফিচার একসঙ্গে পাওয়া যেত,তাহলে কেমন হতো?
হ্যা এরজন্যও একটি এপ রয়েছে।এপটির নাম হলো Cherry Player
এটি দিয়ে আপনি Youtube,twitch,VK, billboard,lastfm, BBC, IPTV বা আপনার কাস্টম যেকোন মিডিয়া আপনি এই এপটির মাধ্যমে প্লে করতে পারবে। TV 'র জন্য অনলাইন থেকে চ্যানেল লিস্ট m3u8 খুঁজে নিতে হবে।
6 Google Translate
গুগল ট্রান্সলেট হল যেকোনো ভাষা কে যে কোন ভাষায় অনুবাদ করার অ্যাপ। ।এটি আপনার ক্যামেরা ব্যবহার ও ফটোর মাধ্যমেও যে কোন লেখাকে আলাদা করে ট্রান্সলেট করতে পারবেন। রিয়েল-টাইমে দুজনের কথোপকথন অনুবাদ করার ক্ষমতা সহ এটিতে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য রয়েছে।
আপনি বাংলা ভাষা ছাড়া আর অন্য কোনো ভাষা না জেনেও যে কোন ভাষায় চ্যাট করতে পারবেন এই এপের মাধ্যমে।আবার আপনার একটা ফটো রয়েছে ফটোতে কিছু লেখা রয়েছে তো আপনি চাইছেন লেখাটিকে টেক্সট করতে তাহলে চলে যান গুগল ট্রন্সলেটে।তাছারাও এর অনেক ফিচার রয়েছে।এপটি ব্যাবহার করলেই বুজতে পারবেন।
7. file manager+
আমরা যারা এন্ড্রয়েড মোবাইল চালাই তাদের সবার মোবাইলেই ফাইল মেনেজার আছে।তার মধ্যে কিছু কিছু ফাইল মেনেজার ভালো আবার কিছু কিছু ফাইল মেনেজার বেশি একটা ভাল না।এই দিক বিবেচনা করে আজকে নিয়ে আসলাম চমৎকার একটি ফাইল মেনেজার এপ।
আমার দেখা সকল ফাইল মেনেজারে চেয়ে এইটা বেস্ট।এই ফাইল মেনেজার ব্যাবহার করে আপনার মনের মত করে আপনার স্টোরেজ ও মেমোরির সকল তথ্য সাজাতে পারবেন।এই ফাইল মেনেজারটি ব্যাবহার করা অনেক সহজ।এটা যেকেউ ব্যাবহার করতে পারবে।এই ফাইল মেনেজারে সব কিছু খুব সহজে খুজেপাওয়া যায় তাই ব্যাবহার করা অনেক আরাম দায়ক।আরকিছু বলবো না।এপটি ডাউনলোড করলে বাকি টুকু নিজেই বুজতে পারবেন।
এপটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম মন চাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
8. xgallery
এটা মুলত বড় একটা গেলারি যে কারনে নাম রাখা হয়েছে xgallery।এই গেলারিতে আপনার মোবাইলের সকল ফটো ও ভিডিও সো করবে।সেখানে একটি প্রাইভেট অপশন এড করা আছে। আপনার যদি প্রাইভেট কোনো ফটো বা ভিডিও থাকে তাহলে সেটা লোকাতে বা হাইড করে রাখতে পারেন।এই এপটা খুবই সাধারন ও সহজ।যে কেউ অনায়াসে এটি ব্যাবহার করতে পারবে।এবং অনেক ফাস্ট।আপনি দশ বিশ টা মুভি একবারে হাইড করতে পারবেন।এমন কি দশ বিশ টা মুভি হাইড হতে এক সেকেন্ড সময়ও লাগবে না।তাই এপটা আমার কাছে অনেক ভালো লাগে।
9. YouCam Perfect
Youcam perfect একটি খুবই জনপ্রিয় কেমেরা ও ফটো ইডিটর।বিশেষ করে সেলফির জন্য এই কেমেরাটা এত জনপ্রিয়।তাছাড়া এর প্রত্যেক টা ইফেক্ট ই সবার কাছে অনেক ভালো লাগে।
এছাড়াও যে কোন ধরনের ফটো আপনার মন মতো সাজাতে পারবেন।বিশেষ করে Youcam perfect দিয়ে মেয়েদের ছবি আরো ভাল করে কাজ করা যায়।কারন মেয়েদের সাজতে যা কিছু লাগে তার প্রায় সবকিছুই রয়েছে এপটিতে।আপনি চাইলে আপনার চোখের কালার পরিবর্তন,ঠুটে লিপিস্টিক,মুখে মেকাপ এবং আপনার ফেসটাকে একদম ফ্রেস করতে পারবেন।মানে অনেকের মুখে ব্রুন বা কোন দাগ বা মেছ এরকম অনেক কিছুর কারনে ছবি ভাল দেখা যায় না।তো চাইলে আপনি আপনার ছবি থেকে এসকল দাগ মুছে দিয়ে একদম ফ্রেশ করতে পারবেন।আরো অনেক কিছু করা যায় এই এপটা দিয়ে।
10. picsart
picsart এপটি অনেক জনপ্রিয় একটি ফটো ইডিটর।এই এপের ফিচার সম্পর্কে বলে শেষ করা যাবে না।একটা ফটোকে ইডিট করতে যা কিছু প্রয়োজন তার সবকিছুই রয়েছে এপটিতে।বর্তমান Android platpform এর সবচেয়ে জনপ্রিয় এপপ্স হলো picsart।
আমাদের মধ্যে অনেকেরই কম্পিউটার নাই তাই বলে কি আমরা কম্পিউটারের মতো ফটো এডিট করতে পারবো না।এই কথার দিন শেষ।এখন picsart এপপ্স দিয়ে আপনি কম্পিউটারের ফটোশপের মতো করে ফটো এডিট করা যায়।এমনকি এটা দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।
একটি ছবিকে জীবন্ত এবং প্রাণবন্ত করে তুলতে যা যা ফিল্টার প্রয়ােজন তার সমস্ত কিছুই রয়েছে এপটিতে । এই এন্ড্রয়েড এপটিতে প্রায় তিন হাজারের বেশি টুলস রয়েছে ।
পিকসার্ট সফটওয়্যারটির জনপ্রিয় কিছু ফিচার হলো:
টাচ ইফেক্ট ,ব্যাকগ্রাউন্ড রিমুভার ,অবজেক্ট রিমুভার ,২০০+ টেক্সট ফন্ট
ক্রপ , কোলাজ , ড্র , স্টিকার , বিল্ট ইন ক্যামেরা ইফেক্ট, হেয়ার কালার পবির্তন , মেকআপ স্টিকার , ইত্যাদি।
11. T2S
T2S এপের নামটির পূর্নরুপ T=text to S=sound।এটি খুব চমৎকার একটি এপ।এই এপটি দিয়ে text কে sound বা mp3 করতে পারবেন।অনেক সময় অনেক কিছু পরতে হয় মাঝে মাঝে পরা টা বিরক্তি কর লাগতে পারে।তখন আপনি না পরেও এপটি ব্যাবহার করে লেখাকে অডিও করে শুনতে পারবেন।এই এপটি প্রায় সকল ভাষায় সাপোর্টেড।অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে কিন্তু ভয়েস দিতে পারে না।তারা চাইলে এই এপটা ব্যাবহার করে মনমত কিছু লিখে সেটাকে অডিও করে ভিডিওতে ব্যাবহার করতে পারেন।
এপটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম মন চাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
Download link
12. easy retouch
মাঝে মাঝে আমাদের তোলা ফটোতে এমন কিছু উঠে পরে যে মনে হয় যদি ফটোতে এই অংসটুকু না থাকতো তাহলে ছবিটি অনেক সুন্দর হতো।এরকম সমস্যা সমাধান করবে easy retouch এপটি।অনেক সময় আমাদের ফটো থেকে কোনো কিছু মুছার প্রয়োজন হয়।অথবা ফটোর এক অংশ অন্য পাশে বসানোর প্রয়োজন হয়।কিন্তু পারি তাআজকে নিয়ে আসলাম easy retouch নামের এই এপটি। easy retouch এপটি ব্যাবহার করে ফটোর যে কোন অংশ বা কোন লেখ তুলে ফেলতে পারবেন।
13. bengali english translation
আপনি ইংরেজি একটি গল্প কে খুব সহজেই বাংলায় ট্রান্সলেট করতে পারবেন এই এপটি ব্যাবহার করে।আবার বাংলা গল্প ইংরেজি ট্রান্সলেট করতে পারবেন।আপনি যদি ইংরেজি না পারেন তবে এই এপে এসে সুধু বাংলা লিখুন আর সাথে সাথেই ইংরেজি হয়ে যাবে।যদিও এই সকল কাজ google translate এপটি দিয়েই করা যায় তবে সেটা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে।যাদের কাছে কঠিন মনে হয় তারা এই এপটা ব্যাবহার করতে পারেন।এই এপটি ব্যাবহার করা অনেক সহজ।তবে এটতে শুধু বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন।এই এটিতে ভয়েসও দিতে পারবেন।আর খুব সহজে লেখাগুলোকে কপি করতে পারবেন।
14. bangla keyboard
আমাদের অনেকের মোবাইলে বাংলা কিবোর্ড নেই।অনেকেই প্লে স্টোর থেকে ডাউনলোড করি কিন্তু বেশি ভাল হয় না বা ব্যাবহার করাটা সহজ হয় না।এমনও কিবোর্ড আছে যেগুলোতে অক্ষর খুজেই পাওয়া যায় না।এর কম সকল সমস্যার সমাধান হতে পারে এই বাংলা কিবোর্ড।এই কিবোর্ডটি খুব সহজে ব্যাবহার করা যায়।এবং অনেক দ্রুত টাইপ করা যায়।এই কিবোর্ডটির কালার পরিবর্তন করতে পারবেন।এছাড়াও অনেক সুবিদা রয়েছে কিবোর্ডটিতে।
15. kinemaster
সত্যি বলতে দুর্বল মোবাইল সেট দিয়েও যে প্রো লেভেলের ভিডিও এডিট করা সম্ভব সেট Kinemaster এপটি ব্যাবহার করলেই জানতে পারবেন।
অনেক ইউটিউবার আছে যারা সুধু মাত্র Kinemaster এপটি ব্যাবহার করে ভিডিও এডিট করে।Kinemaster এপটি দিয়ে মোবাইলেও অনেক সুন্দর ভাবে ভিডিও ইডিট করা যায়।
গ্রিন স্ক্রিন ফিচার সুনলেই মনে হয়ে যায় বিখ্যাত বিখ্যাত হলিউড বা বলিউড মুভির কথা।এই গ্রিন স্ক্রিন ব্যাবহার করেই তৈরি করা বিখ্যাত হলিউড বা বলিউড মুভি।মোবাইলে ভিডিও এডিট করার জন্য Kinemaster মনে হয় প্রথম যারা মোবাইল দিয়েই গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করার সুবিধা দিয়েছে।
যারা জানেন না গ্রিন স্ক্রিন কি তাদের উদ্যেশ্যে বলি গ্রিন স্ক্রিন হলো ক্যামেরার পিছনে সবুজ পর্দা রেখে ভিডিও রেকর্ড করা।তারপরে সেই সবুজ পর্দাকে এডিট করে অন্য Background ছবি বা ভিডিও এড করা হয়।
Kine master এপে আলাদা করে অডিও রেকর্ড করার সুবিদা রয়েছে। এবং অডিও এডিট করার সুবিধাও আছে।
রেকর্ড করা অডিওর ভয়েস পরিবর্তন করতে পারবেন।তাছারাও আপনি রোবট ভয়েস, এলিয়েন ভয়েস, সহ বেশ কয়েকটি ইফেক্ট ইউজ করতে পারবেন। ভয়েস মোটা করা বা চিকন করা এসব সুবিধাও পাবেন।অডিওর সাউন্ড বাড়াতে বা কমাতে পারবেন।
এপটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম মন চাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
আমাদের শেষ কথা
পোস্টটি কেমন হয়েছে সেটা অবস্যই জানাবেন।এবং এই আরটিকেলে যদি কোন ভুল বা ক্রটি থাকে তাহলে অবস্যই কমেন্টে জানাবেন।আর আপনার যদি কোন বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেইটা কমেন্টে প্রশ্ন করতে পারেন।আমি অবস্যই চেস্টা করবো সেই প্রশ্নটার উত্তর দিতে।আপনার যদি আমাদের ওয়েব সাইটের বিষয়ে কোন মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।Related keyword
Best apps for Android,Best free Android apps,Best free Android apps 2020,Best apps to download,Best apps of all time,New apps 2022,All apps,Best unknown Android apps,বিভিন্ন apps,Apps কি,Vidmate এর বিকল্প,অ্যাপস চাই,মোবাইল এপস,মজার অ্যাপ,মোবাইল অ্যাপস ডাউনলোড,অ্যান্ড্রয়েড অ্যাপ
















