নিউইয়র্কে রবোটিক মাছ আসল মাছেদের লিডার হয়ে গিয়েছিল

0

 

নিউইয়র্কে রবোটিক মাছ আসল মাছেদের লিডার হয়ে গিয়েছিল

কিছু বছর আগে  নিউইয়র্ক পলিটেকনিক ইনস্টিটিউটের দুই প্রকৌশলী একটি রোবট মাছ তৈরি করে।যেই রোবট মাছটি  আসল মাছদের লিডার হিসেবে নেতৃত্ব দেয়।এবং আসল মাছেরা রোবট টাকে সত্যিকারের মাছ ভেবে তাকে গ্রহন করে।


কম্পিউটার-নিয়ন্ত্রিত " রোবোফিশ " টিকে তৈরি করা হয়েছিল, মাছের আচরন সম্পর্কে জানতে এবং তাদেরকে ভালো পরিবেশে নিয়ে যেতে।যাতে দুষিত পরিবেশে থেকে তাদের সংখা রাস না পেতে পারে।


পরীক্ষাটি করা হয় একটি কৃত্রিম জলাসয়ে।সেখানে রোবোটিক মাছটি ছাড়া হয়,সেখা ছিল একঝাক নদীর সোনালী শাইনার মাছ।রোবট মাছটি ছারার প্রথম দিকে, মাছগুলো রোবট মাছকে উপেক্ষা করে।কিন্তু যখন রোবট মাছটি নির্দিষ্ট উপায়ে শাইনার মাছের মতো করে সাঁতার কাট ছিল, তখন  শাইনার মাছগুলো সারিবদ্ধ হয়ে রোবটটিকে অনুসরণ করতে থাকে। জীবন্ত মাছগুলিও রোবটের পিছনে তার সাথে সাতার কাটে। রোবটটি যেদিকে যায় মাছগুলো তার পিছনে পিছনে সেদিকেই যায়।এমনকি তাদের চলন ও ব্যবহার দেখে মনে হচ্ছিল,রোবট মাছটিকে সবাই রাজা মানছে।


গবেষকরা কিছুটা অবাক হয়েছিলেন যে জীবিত মাছগুলো রোবটটিকে এত সহজে গ্রহণ করেছিল।যদিও রবোটটি ছিল আসল মাছের চেয়ে দ্বিগুণ বড় । শুধু মাছেদের দলের  সদস্য নয়, নেতা হিসেবে কেন মাছগুলো রোবটকে মেনে নিল তা নিয়েও প্রশ্ন ছিল।এর ফলে গবেষকরা বিশ্বাস করেন যে, পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে মাছের জনসংখ্যাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি রোবট মাছ ব্যবহার করা যেতে পারে - তবে এটি সম্ভব হওয়ার আগে নকশাটি সম্ভবত কিছু পরিবর্তনের প্রয়োজন হবে।


বিজ্ঞানীরা চাচ্ছেন এরকম রবোটিক মাছের সাহায্যে মাছদের পরিবেশ সুন্দর করা।যেখানে মানুষের অত্যাচার বেশি,অপ্রাপ্ত বয়ষ্ক মাছ যেখানে মানুষ ধরে ফেলে বা নিরাপদ নয়।এবং দূষিত পরিবেশ,যেখানে মাছ বাচার উপযুক্ত পরিবেশ নেই সেখান থেকে মাছগুলোকে সরিয়ে ভালো কোন পরিবেশে নিয়ে যাওয়া।এতে মাছের বিলুপ্তি হ্রাস পাবে।এবং মাছের সংখা বৃদ্ধি পাবে।যার ফলে পরিবেশের অনেক উপকার হবে।


আশা করা যায় যে ভবিষ্যতে, বায়োমিমেটিক মাছের বংশধরদের প্রাকৃতিক পরিবেশে ব্যবহার করা যেতে পারে, বন্য মাছের দলকে দূষিত এলাকা বা বাঁধের মতো কাঠামো থেকে দূরে নিয়ে যেতে। একইভাবে, রোবোটিক পাখির মতো ডিভাইসগুলি সম্ভবত অন্যান্য  প্রাণীদেরকে নিরাপত্তার দিকে নিয়ে যেতে ব্যবহার করা হতে পারে।


এই পরীক্ষাগুলি জীবন্ত প্রাণীদের সাথে রোবোটের মিসরন ঘটিয়ে নতুন এক সম্ভাবনার সূচনা করতে পারে।যেহেতু প্রাকৃতিক পরিবেশ ও পশুপাখির অধপতনের ফলেই মানব সমাজে বিভিন্ন নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে।এবং প্রাকৃতিক দূর্যোগের সৃস্টি হচ্ছে।তাই যদি এই রবোটগুলোর দ্বারা পরিবেশ ও প্রানিদেরকে নিয়ন্ত্রন করা যায়,তবে প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যেতে পারে।

Post a Comment

0Comments
Post a Comment (0)