Caño Cristales হল পাঁচ রঙের নদী।এটি "তরল রংধনু " নামেও পরিচিত।নদীটি আমেরিকার কলম্বিয়ানের মেটার সেরানিয়া দে লা ম্যাকারেনা প্রদেশে অবস্থিত এবং এটি গুয়াবেরো নদীর একটি উপনদী। নদীটিতে স্ফটিক পানির মধ্য দিয়ে হলুদ, নীল, সবুজ, লাল এবং কালো পানির দেখা মিলে।এর পানির বিভিন্ন রং হওয়ার মূল কারন এক আদিবাসী জলজ উদ্ভিদ।সূর্যের আলো পড়লে উদ্ভিদটি বিভিন্ন রঙ্গের সৃষ্টি করে।এর পানি অনেক সচ্ছ আয়নার মতো হওয়ায় এখানে সব কিছুর প্রতিফলন এমনভাবে ঘটে যে মনে হয় পানির কালারি এটা।নিচের পাথরে বিভিন্ন কালারের সেওলা থাকায় ,পানির কালারও সেরকম দেখা যায়।কিছু কিছু যায়গায় আকাশের নিখুৎ ও চমৎকার প্রতিফলন ঘটে।অনেকের মতে, এটি পৃথিবীর অন্যতম সুন্দর একটি নদী। নদীতে জলপ্রপাত, পুল এবং গুহা রয়েছে।যা এর সুন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।নদীটিতে কোন মাটি বা বালি নেই।এটি সম্পূর্ন পাথর দিয়ে তৈরি।নদীর দৈর্ঘ্য 100 কিলোমিটার এবং প্রস্থ 20 মিটার।
নদীর গভীরে, বিভিন্ন রঙের মিঠা পানির শেওলা থাকার ফলে নীল, সবুজ, হলুদ, কালো এবং লাল পাঁচটি রঙের রংধনুর মতো দেখায়।আপনি যখন পানিতে নামবেন, তখন আপনার মনে হবে, রংধনুর ভিতরে রয়েছেন।
যে স্থানে নদীটি অবস্থিত, সেই অঞ্চলটি দুর্দান্ত প্রাকৃতিক বৈচিত্র্যের জায়গা।সেখানে 10 প্রজাতির উভচর, 43 প্রজাতির সরীসৃপ, 8 টি প্রাইমেট এবং 420 প্রজাতির পাখি, এবং কিছু প্রাণী রয়েছে। এছাড়াও, এখানে রয়েছে প্রচুর পরিমাণে ক্রান্তীয় রেইনফরেস্ট উদ্ভিদ।এই নদীতে কোন মাছ বা অন্য কোন প্রানি নেই।এজন্য নদীটিতে নামা বা গোসল করা একদম নিরাপদ।
নদীর তলদেশের অনেক জায়গায় ছোট বৃত্তাকার গর্ত রয়েছে যা জায়ান্টস কেটল নামে পরিচিত এগুলি নুড়ি বা শক্ত পাথরের টুকরো দ্বারা তৈরি হয়েছিল।
নদীটি সেপ্টেম্বর এবং নভেম্বরে কয়েক সপ্তাহের জন্য পুরোপুরি রংধনুর মতো দেখায়।
শেষ কথা
এরকম রহস্যময় রোমান্চিত সত্য ও কাল্পনিক গঠনা এবং আনন্দময় ও গুরুত্বপূর্ন টিপ্স সম্পর্কে পরতে নিয়মিত ভিজিট করুন jantaparba.com ওয়েবসাইটটিতে।আর হ্যা অবস্যই পোস্টটি কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না।আর আপনার যদি কোন বিষয়ে জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেইটা কমেন্টে বলতে পারেন।আমি অবস্যই চেস্টা করবো সেই প্রশ্নটার উত্তর দিতে।আপনার যদি আমাদের ওয়েব সাইটের বিষয়ে কোন মতামত থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে পারেন।

