"রহস্যময় গ্রহ" গল্পটি রহস্যময় জাদুকরী কাল্পনিক মনছুয়ে যাওয়া রূপকথার বাংলা গল্প

0

 

Mysterious planet

এক সময় এক দেশে এক ছেলে বাস করতো।তার নাম ছিল,  "তবাইদ" ।সে একটি পূরনো বাড়িতে ভ্রমন কালে একটি পূরনো বই পাইলো।বইটি পরে সে জানতে পারলো এই মহাবিশ্বে আমাদের পৃথীবির মতো আরো গ্রহ রয়েছে।যেখানে অনেক উন্নত মস্তিষ্কের  প্রানি বসবাস করে।সেই সব গ্রহে মানুষ সাধারনত পৌছতে পারে না।এতটা উন্নত যান পৃথিবী বাসীদের নেই যা দিয়ে সে ঐ গ্রহে যেতে পারে।তবে ঐ বইয়ে একটি উপায় রয়েছে যার সাহায্যে ঐ গ্রহে যাওয়া যাবে।বইয়ের কথাগুলো তবাইদের বিস্বাস হচ্ছিল না ,যে সত্যিই অন্য গ্রহে যাওয়া যাবে।তবুও সে ভাবলো একবার চেস্টা করলে ক্ষতি কি।এরপর বইয়ে দেখলো ঐ গ্রহে যাওয়ার উপায় হল; একটি অ্যালুমিনিয়ামের তৈরি পাত্রে স্বচ্ছ পানি নিয়ে সূর্যের আলোতে রাখতে হবে।এরপর সেই সকল পাত্রের চারদিকে চারটি ৬ ফুট লম্বা অ্যালুমিনিয়ামের রড বসাতে হবে।এবং প্রতিটি রডের মাথায় রুপার  কুন্ডলি বেধে চারটি খুটি ছিলবাড়ের তার দিয়ে সংযোক্ত করতে হবে।এরপর একটি বিশেষ গাছের রস ঐ পানিতে দিতে হবে।এবং একটি ছোট পাথরে লিখতে হবে গ্রহ ১৫৬০৬৫০০ ।এবং একই রকম অন্য একটি পাথরে লিখতে হবে পৃথিবী।১ম পাথরটি ঐ  পানিতে ডুবিয়ে পানিতে  কেউ দারালে কিছুক্ষনের মধ্যে সে পাত্রসহ সে পাথরে লেখা যেই গ্রহের নাম্বার সেই গ্রহে চলে যাবে।আবার পানিতে পৃথিবী লেখা পাথর রাখলে পৃথিবীতে চলে আসবে।


এসব পরে ছেলেটার ঐ সকল কাজ গুলো করলো।আর সত্যিই সে অন্য একটি গ্রহে চলে যায়।সেখানে যেয়ে সে তার চক্ষুকে বিশ্বাস করতে পারছিল না।ছেলেটা দেখলো সেখানে সব কিছুই অনেক সুন্দর সকল গাছ পালা পশুপাখি সকল প্রানি পাহাড় পর্বত সব কিছু অনেক সুন্দর ।তার মনে হচ্ছিল সে সর্গে চলে গিয়েছে।এমন সময় উরতে উরতে এক অসাধারন সুন্দর মেয়ে আসলো।মেয়েটি এসেই তবাইদকে বললো , শৌরি গ্রহে তোমাকে স্বাগতম।আমি তোমাদের গ্রহের কোন একজনের জন্য ১৫৭০০ বছর ধরে অপেক্ষা করছি।তবাইদ বললো কে আপনি? আর আমার জন্য কেন অপেক্ষা করছিলেন? আমি এই শৌরি গ্রহের সবচেয়ে শক্তিশালি ও ধনি এক রাজার মেয়ে।আমাদের গ্রহের সকল প্রানিদের ক্ষমতা অপরিসীম।আমরা এ বিশ্বের যে কোন গ্রহে যেতে পারি এবং ঐ গ্রহের যে কোন কিছু নিয়েও আসতে পারি।তাহলে আপনি পৃথীবির একজনের জন্য ১৫৭০০ বছর ধরে অপেক্ষা করলেন কেন? আমার এমন একজনকে প্রয়োজন যে সইচ্ছায় বইটি পরে তা বিশ্বাস করে এই পর্যন্ত আসবে, এটাই ছিল সর্ত।


আমাদের শৌরি গ্রহে এক সময় সুখ শান্তিতে ভরপুর ছিল।কিন্তু যখন তোমাদের গ্রহ সৃষ্টি হলো তখন  অনেক বড় এক শক্তির উদয় হলো।যা মহাকাশে ঘুরতে থাকলো।এক সময় সেই শক্তিটা শৌরি গ্রহে এসে পরলো।আর পুরো গ্রহ ছেয়ে যাইলো।এবং সেই শক্তি ধিরে ধিরে গ্রহের কেন্দ্রের দিকে চলে যায়।আর সেই শক্তি প্রতি ১০০ বছর পর পর শৌরি গ্রহে উপরের পৃষ্টে চলে আসে আর সবকিছু ধংস করে দেয়।এমনকি তখন কোনো প্রানি গ্রহের পৃষ্ঠে থাকলে তাকেউ মেরে ফেলে।তাই সেই সময় সকল প্রানি গুলো গ্রহ ছাড়তে বাধ্য হয়।আর যখন শক্তি আবার কেন্দ্রে চলে যায় তখন সবকিছু আবার নতুন করে আমাদের গড়তে।গাছ থেকে সুরু করে সবকিছুকে নতুন করে তৈরি করতে হয়।এতে আমাদের মারাত্বক ক্ষতি হয়।


আমার বাবা এক বিরাট অলৌকিক শক্তির নক্ষত্রের কাছে যেয়ে এই সম্যার সমাধান চায়।তখন শক্তিটি বলে তোমার জীবন দিয়ে তৈরি একটি বইয়ে লেখা থাকবে এর সমাধান।বাবা তার জীবন উৎসর্গ করে বইটি তৈরি করে।আর আমার হাতে বইটি ঐ অলৌকিক শক্তি পৌছায় এবং বিস্তারিত বলে।বইটিতে লেখা ছিল এই বইয়টি মোট ৫ অংশে ভিবক্ত ।তার মধ্যে  শেষ তিন অংশ পৃথিবীতে পাঠাতে হবে, যার সাহায্যে পৃথিবী থেকে এখানে লোক  আসবে।আর সে এসে বইটির ১ম দুই অংশের সাহায্যে সমস্যাটির সমাধান করবে।


বইটির ১ম দুই অংশে লেখাছিল: পৃথিবী সৃস্টির সময় উৎপন্ন শক্তি এক ধরনের "হিরোসী" নামক উপাদান দিয়ে তৈরি।আর শৌরি গ্রহের কেন্দ্রে এই হিরোসী নামক উপাদান রয়েছে।যার ফলে এই শক্তি এই গ্রহে এসেছে।এই শক্তির সংস্পর্শে যে কোন কিছু আসলেই তা ধংস হয়ে যায়।


যেহেতু এই শক্তির সমন্বয়ে পৃথিবী তৈরি ।তাই এই শক্তি পৃথিবী বাসীর কোনো ক্ষতি করতে পারে না।এজন্য হিরোসী দিয়ে তৈরি একটি শক্তিশালি অস্ত্র তৈরি করে সেটাতে সম্পূর্ন শক্তি শোষন করা যাবে।যা একমাত্র পৃথিবী বাসীই করতে পারে।তাই তোমাকে এই কাজটি করে পুরো শোরি গ্রহ রক্ষা করতে হবে।


বইয়ে দেখানো পদ্ধতিতে তবাইদ অস্ত্র তৈরি করে ফেললো।এবং সেই অস্ত্রের সাহায্যে পুরো হিরোসী শক্তি সুসন করে অস্ত্রের ভিতরে প্রবেশ করালো।আর যেহেতু অস্ত্রটি তবাইদের হাতে তৈরি ও শক্তি শোষিত হয়েছে, তাই অস্ত্রটি তবাইদের ইশারায় চলতে লাগলো।এমন কি সে যা হুকুম করতো অস্ত্রটি তাই করতো।এভাবে তবাইদ পুরো বিশ্বের সমস্ত ক্ষমতা পেয়েছিল।তারপর শৌরি গ্রহে শান্তি ফিরে আসে।তবাইদ কিছু দিন শৌরি গ্রহে ঘুরে বেড়ায় ও সব সুন্দর্য উপভোগ করে।এরপর সে বিশ্বের অনেক সুন্দর সুন্দর গ্রহে যায়, এবং একপর্যায়ে অনেক মূল্যবান সম্পদ সহ পৃথিবীতে ফিরে আসে এবং মানুষের উপকার করতে থাকে অস্ত্রটির সাহায্যে।

Post a Comment

0Comments
Post a Comment (0)