![]() |
| এলিয়েনদের সংকেত |
গবেষকরা বলছেন যে, ভিনগ্রহের বিশ্ব থেকে সংকেত শোনা কঠিন হচ্ছে।কারন: মোবাইল পরিষেবা এবং ওয়্যারলেস ইন্টারনেটের চাহিদা রেডিওর উপর চাপ তৈরি করছে।যার ফলে, বৈজ্ঞানিকদের এলিয়েনদের সাথে যোগাযোগে সমস্যা তৈরি করছে।
SETI নামে পরিচিত জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রের একজন গবেষক ওয়ারথিমার বলেন: আমাদের কাছে থাকা রেডিও টেলিস্কোপ দিয়ে মহাজাগতিক স্ক্যান করে আমরা অদ্ভুত কিছু সংকেত পেয়েছি।এই সংকেত গুলো এলিয়েন সভ্যতা থেকে উদ্ভূত হতে পারে।
যদিও এতটুকু সংকেত দিয়ে এলিয়েন খুজা কথাটা হয় এরকম, একটি খড়ের গাদার মধ্যে একটি সূঁচ খুঁজার মত।এত কম তথ্য দিয়ে এলিয়েন।
SETI রিসার্চ সেন্টারের চিফ টেকনোলজিস্ট ওয়ারথিমার বলেছেন, "পৃথিবী দিন দিন আরও বেশি দূষিত হচ্ছে।" যার ফলে রেডিও ব্যান্ডের সাহয্যে যোগাযোগ কার অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ রেডিও লাইনগুলো , টেলিভিশন ট্রান্সমিটার, ওয়াইফাই এবং সেলফোন চালাতে পূর্ন হয়ে যাচ্ছে।
ওয়্যারলেস প্রযুক্তি বাড়তে থাকলে, সমস্যাটি আরও খারাপ হবে, ওয়ারথিমার বলেছেন, বিজ্ঞানীদের মহাবিশ্বে বুদ্ধিমান জীবনের সন্ধান করার মূল উপায়গুলির মধ্যে একটি হলো রেডিও ব্যান্ড।যা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
সম্প্রতি ওয়ারথিমার একটি রিপোর্ট এলিয়েন সভ্যতার বৈশিষ্ট্য প্রকাশ করেন।এবং তিনি বলেন, এলিয়েন সভ্যতার সংকেতটি রেডিও থেকে পাওয়া গেছে।
হার্ভার্ড ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং বিশিষ্ট SETI গবেষক পল হোরোভিটজ বলেছেন, রেডিও স্পেকট্রাম আজকাল একটি জগাখিচুড়ি।
SETI বিজ্ঞানীদের জন্য, মহাজাগতিক স্ক্যান করার জন্য অপেক্ষাকৃত পরিষ্কার এবং বাধাহীন চ্যানেল থাকা আবস্যক।মানুষের ভুল হস্তক্ষেপ শুধুমাত্র গবেষকদের কাজের পথে বাধা হয়ে দারিয়েছে।

