নতুন ইউটিউবারদের জন্য দ্রুত এডসেন্স এপ্রোভ এবং ইউটিউবিং এ সফল হওয়ার ১০০% সঠিক কিছু টিপস

0

গুগল এডসেন্স এপ্রোভ পাওয়ার উপায়




হাই বন্ধুরা কেমন আছেন? আসা করি ভালো আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজকে আমি নতুন ইউটিউবারদের  জন্য এমন কিছু ট্রিকস বলবো যেগুলো মেনে খুব সহজেই এডসেন্স এপ্রোভাল পেয়ে যাবেন।এবং আপনাকে সবাই প্রফেসনাল ইউটিউবার বলবে।এবং ইউটিউবিং করেও আপনি অনেক আনন্দ পাবেন।নিজেকে যোগ্য বলে মনে হবে।এবং ভালো লাগবে।



 ইউটিউবিং সম্পর্কে এখন পর্যন্ত আমি কতগুলো ব্লগ পোষ্ট পরেছি এবং ইউটিউব ভিডিও দেখেছি যে তার কোন হিসাব নাই।কিন্তু একজন নতুন ইউটিউবারের কিভাবে ইউটিউবিং  সুরু করে সফল হতে হয় সে বিষয়ে সুস্পষ্ট কোন ধারনা পাইনি।যদিও অনেকেই সুন্দর সুন্দর টিপ্স দিয়ে থাকে। তবে সেগুলো থেকে একজন সাধারন মানুষ বা নতুন করে আসা ফ্রিল্যান্সারদের খুব বেশি একটা উপকার হয় না।যার কারনে নতুন ইউটিউবাররা নিজের জ্ঞ্যান দিয়েই কাজ করতে থাকে।এবং নিজের অজান্তেই অনেক ভুল করে থাকে।যার কারন সরুপ ইউটিউবিং এ ব্যর্থ হওয়া।



বর্তমানে নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় সমস্যা হয় এডসেন্স এপ্রোভাল বা মনিটাইজাশন নিয়েই।তারা সব বিষয়ে দক্ষ না থাকায় বিভিন্ন ভুল করতেই থাকে যার ফলে এক সময়  ইউটিউবিং এ ব্যার্থ হয়।অনেক আসা করে অনলাইনে ইনকাম করতে এসে ব্যার্থ হয়ে তাদের অনলাইন ইনকামের প্রতি মন্দ ধারনার তৈরি হয়।এবং এই ব্যার্থতা দেখে অনেকেই অনলাইনে ইনকাম করতেই আসে না।



অনেক কথা বলে ফেললাম এবার আসি আসল কথায়।



এডসেন্স এপ্রোভ বা মনিটাইজ না পাওয়ার সবচেয়ে বড় দুটি কারন হলোঃ 


১। কপি কনটেন্টঃ


২। গুগলের নিয়ম ভঙ্গ করাঃ



১।  কপি কনটেন্টঃ


কপি কনটেন্ট বলতে বোঝায় অন্য কারো কন্টেন্ট আপনি আপলোড করলেন।তবে মনিটাইজ এর জন্য আবেদন করলে তারা দেখবে আপনার চ্যানেলে কপি একটু অংশ আছে কিনা।মনেকরুন   আপনি এমন একটি ভিডিও আপলোড করলেন। যেখানে,  আপনার আপলোডকৃত ভিডিওতে এমন কিছু বিষয়ে রয়েছে যেগুলো আপনার আগেই অন্য কেউ ঐ বিষয়ে ভিডিও আপলোড করে রেখেছ

।যদিও তার ভিডিওর সাথে আপনার ভিডিওর হুবহু মিল নেই তবুও এমন  কন্টেন্টে এডসেন্স পাওয়া একু কষ্ট সাধ্য।মনে করুন আপনি একটি ভিডিও দেখলেন সেখান থেকে আপনি যে জ্ঞ্যান অর্জন করেছেন, তারপর ঐ বিষয়েই অন্য আরেকটি ভিডিও দেখে ঐ একরকমি মনে হলো কিন্তু আপনি খেয়াল করে দেখলেন একটি ভিডিওর সাথে অন্য ভিডিওর কোন মিল নেই।ঠিক এরকম কন্টেন্ট গুগলের পছন্দ না ।আপনি যদি এরকম কন্টেন্ট দিয়ে এডসেন্সের আসা করেন তবে সেটা আপনার জন্য অনেকটা কষ্ট সাধ্য হয়ে যাবে।কেননা যদিও গুগলের রবুট আপনার ভিডিওগুলো কপি না ধরতে পারলেও যখন একজন মানুষ এসে আপনার চ্যানেলটি পর্যবেক্ষন করতে তখন সে খুব সহজেই বোজে ফেলবে যে আপনি অন্যের ম্যধার ব্যাবহার করে কনটেন্ট তৈরি করেছেন।তো দ্রুত এবং সহজে এডসেন্স পেতে চাইলে এমন কন্টেন্ট আপলোড করলে হবে  না।


আরও পরুন


10,000-15,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021


20,000-25,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021


অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করুন 2021 (A-Z) সম্পূর্ন, বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সবকিছু বিস্তারিত ভাবে জানুন


খুব গুরুত্ব পূর্ন ১৫ টি এন্ড্রয়েড অ্যাপ-যে অ্যাপ গুলো প্রায় সবারিই প্রয়োজন হয়। 


Android Tips.অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ন ২০টি টিপস। 


অনলাইনে ইনকাম ২০২১ : অনলাইনে টাকা আয় করার ১০০% সঠিক উপায়


কিভাবে টাইটেল লিখতে হয়


আরেকটা বড় বিষয় হলো আপনি ভিডিওর যে টাইটেল দিবেন সেটা যেন ১০০% ইউনিক হয়।প্রয়োজনে গুগল এবং ইউটিউবে সার্চ করে দেখে নিবেন ঐ টাইটেল দিয়ে কোন কন্টেন্ট আছে কিনা।তবে এই নিয়ম গুলো আপনাকে সারা জিবন মানতে হবেনা।এডসেন্স পাওয়ার পরে আপনি চাইলে ৩০% কপি করতে পারেন এতে বড় কোন সমস্যা হবে না। 



একজন নতুন ইউটিউবারের পক্ষে ১০০% ইউনিক টাইটেল সহ একটি ভিডিও আপলোড করা কতটা কঠিন সেটা আমি ভালো করেই বুজি।তবুও বলি ভাই অনেক কষ্ট হলেও মনিটাইজ পাওয়ার আগপর্যন্ত ১% কপি করবেন না।তারপর এডসেন্স এপ্রোভ হয়ে গেলে মন মতো কনটেন্ট আপলোড করতে পারবেন কোন সমস্যা নেই।আপনার যদি মনে হয় প্রতি ১,২,৩ দিনে একটি করে ভিডিও আপলোড করা সম্ভব না।তাহলে আরো বেশি সময় নিন।প্রয়োজনে সপ্তাহে একটি বা দুটি ভিডিও আপলোড করুন।তবুও ১০০% ইউনিক ভিডিও পাবলিশ করুন।


তবে মনে রাখবেন নিয়মিত ভিডিও  পাবলিশ করতে হবে।যেমন যদি তিন দিন পর পর একটি করে ভিডিও আপলোড করেন  তাহলে সবসয় তিনদিন পরপরি   একটি করে নির্দিষ্ট সময়ে পাবলিশ করে যাবেন।চেষ্টা করবেন যেন প্রতিটি ভিডিও আপলোডের সময়ের পার্থক্য যেন একি হয়।মানে তিন দিন পরপর আপলোড করলে প্রতিবার আপলোডের সময়ের পার্থক্য ৭২ ঘন্টাই রাখার চেষ্টা করবেন।




২। গুগলের নিয়ম ভঙ্গ করাঃ


গুগল কর্তিক কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম গুলো মানতে হবে।এর মধ্যে একটি নিয়ম অমান্য করলে এডসেন্স পাওয়াটা কষ্টকর হয়ে যাবে।গুগলের অনেক নিয়ম থাকায় এই পোষ্টে উল্লেখ্য করতে পারছি না।গুগলের সকল নিয়ম নিতির উপর একটি পোষ্ট আমি করেছি চাইলে পরে আসতে পারেন।পোষ্টটি পরতে এখানে ক্লিক করুন


ইউটিউবিং এ সফল হওয়ার কিছু টিপস


ইউটিউবিং এ সফল হওয়ার সবচেয়ে গুরুত্ব পূর্ন বিষয় হলো ভালো কনটেন্ট।আপনি যদি ভালো কনটেন্ট আপলোড করতে পারেন তবে ইউটিউবিং এ সফল হওয়াটা আপনার জন্য কোনো বেপারি না।তাই সময় যতই বেশি লাগে না কেন প্রতিটি ভিডিও ১০০% ইউনিক এবং মনমুগ্ধকর ভাবে তৈরি করার চেষ্টা করবেন।মনে রাখবেন আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পুরন করার জন্য শত শত ভিবিওর প্রয়োজন নেই।মাত্র একটি বা দুটি ভিডিও ভাইরাল হলেই এই টার্গেট পুরন হয়ে যাবে।তাই ভিডিওতে এমন আকর্শন দেন যেন কেউ একবার দেখার পর আবার দেখতে চায়।আপনার ভিডিওটি দেখে মানুষের ভালো লাগলে তারা ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।আর ১০০০ সাবস্ক্রাইবার হয়ে গেলে অটোমেটিক ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পুরন হয়ে যাবে।তো সুধু বেশি বেশি ভিডিও আপলোড না করে।সুন্দর করে অল্প সংখক ভিডিও আপলোড করলেও ভালো।


Post a Comment

0Comments
Post a Comment (0)