ইরানের দক্ষিণাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে ৫ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে।
ইরানের মারাত্বক ভুমিকম্প
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, (02/07/2022) শনিবার ইরানের দক্ষিণ অংশে ৬.৩ মাত্রার ভূমিকম্পে পাঁচজন নিহত ও ৪৪ জন আহত হয়েছে।এছাড়া ক্ষয়ক্ষতির পরিমান অনেক।
ইরানের রাজধানী তেহরানের প্রায় 1,000 কিলোমিটার (620 মাইল) দক্ষিণে হরমোজগান প্রদেশের সায়েহ খোশ গ্রামে ভূমিকম্প হয়।গ্রামটিতে প্রায় 300 জনের আবাসস্থল।ভূমিকম্প হওয়া এলাকাটির একশ কিলোমিটারের মধ্যে ৫০ হাজার মানুষ বাস করতেন৷গ্রামটির আবাসিক সব ভবন ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ভূমিকম্পের পর হাজার হাজার লোক রাস্তায় রাত কাটিয়েছেন। পরে গ্রামের উপকেন্দ্রের কাছে উদ্ধারকারী দল নিযুক্ত করা হয়েছে।
শনিবার ভোরের ভূমিকম্পের পরে এলাকার লোকজন রাস্তায় নেমে আসে।এই ভূমিকম্পে ভবন ও অবকাঠামোরও ক্ষতি হয়।এছাড়া প্রতিবেশী অনেক দেশে ভূমিকম্পের আঘাত পৌছে।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলে বেশ কয়েকটি মাঝারি ভূমিকম্প দেখা গিয়েছিল। নভেম্বরে, 6.4 এবং 6.3 মাত্রার দুটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছিল।
ইরানে বড় ধরনের (Seismic fault) রয়েছে, যা মাটির গভীরে শিলার মধ্যে ফাকা যায়গা।এই ফাকা জায়গা থাকার কারনে মাটির নিচের শিলাগুলো নরাচরা করতে পারে।যার ফলে সেই অঞ্চলে বেশি বেশি ভুমি কম্প হয়।এজন্যই ইরানে প্রতিদিন গড়ে প্রায় একটি ভূমিকম্প হয়। 2003 সালে, 6.6 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে সেখানকার ঐতিহাসিক শহর "বাম'' এর সবকিছু ধংস হয়ে সমতলে পরিনত হয়েছিল।সেই ভূমি কম্পে প্রায় 26,000 মানুষ মারা গিয়েছিল।এরকম 2017 সালে পশ্চিম ইরানে 7 মাত্রার আরো একটি ভূমিকম্পে 600 জনেরও বেশি লোক নিহত হয়েছিল এবং 9,000 জনেরও বেশি আহত হয়েছিল।
