চীন 42,000টি প্রতারক অ্যাপ খুঁজে বের করে:যার শিকার সব দেশ

0

  অনলাইনের অপব্যাবহারের কারনে,  কঠোর ব্যাবস্থা নেওয়ার পরও অপরাধকে আটকাতে পারা যাচ্ছে না।

অনলাইন আয় নামে 42,000টি প্রতারক অ্যাপ ধরা পরলো


চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি) শুক্রবার  (01/07/2022) দেশটির জননিরাপত্তা মন্ত্রকের সাথে একযোগে বিনিয়োগ জালিয়াতি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা ঘোষণা করেছে।


বছরের শুরু থেকে, CAC-এর অ্যান্টি-ফ্রড সেন্টার তদন্ত করে  42,000টি জাল অ্যাপ বের করে।এবং অ্যাপ তৈরি কারকদের বিরুদ্ধে  কঠোর ব্যাবস্থা নেওয়া হয়।


চীনের CAC বলেছে  যে, এই অ্যাপগুলিকে একটি ডাটাবেসে যুক্ত করা হয়েছে। যেই ডাটাবেসে বর্তমানে প্রায় 3.8 মিলিয়ন জালিয়াতি-সম্পর্কিত ওয়েবসাইট এবং 514,000 টি অ্যাপ রয়েছে।


অনেক চীনা প্রতারক চক্র এই অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যে মানুষকে বিভিন্ন ভাবে প্রতারিত করে।যেমন অনলাইন থেকে টাকা আয়, ফ্রি টাকা দেওয়ার কথা বলে, ফিন্যান্স, গেম খেলে টাকা আয়, ভিডিও দেখে টাকা আয়, এড দেখে টাকা আয় ইত্যাদি।


 এছাড়া প্রতারক চক্র বিভিন্ন ভালো ও নামিদামি অ্যাপ ও ওয়েবসাইটের বা কম্পানির  অনুরূপ লোগো বা পন্য লাগিয়ে এবং অনুরুপ নাম ব্যাবহার করে প্রতারনা করে।


প্রতারক অ্যাপগুলো মানুষকে প্রথমে কিছু অর্থ প্রধান করে বা লোভনীয় অফার দিয়ে তাদেরকে ফাদে ফেলে এবং তারপর প্রতারনা করে।অনেক অ্যাপগুলোতে গ্রাহকদেরকে দেখায় তার একাউন্টে অনেক অর্থ ইনকাম হয়েছে।কিন্তু পেমেন্ট নিতে চাইলে ভেরিফাই বা অন্য কোন শর্ত দিয়ে তার খরচ হিসেবে কিছু টাকা চাওয়া হয়।তারপর সেই টাকা নেওয়ার পর অ্যাপগুলো প্রতারনা করে।


প্রতারক চক্রের মধ্যে কিছু প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের বিশ্বাস অর্জনের জন্য নানান প্রচেষ্টা চালায়।এমনকি কিছু প্ল্যাটফর্ম অ্যাপগুলোকে সরকারী বা আধা-সরকারী বলেও দাবি করে।আবার কিছু অ্যাপ সরকার অনুমোদিত বলেও দাবি করে।সুধু তাই নয় এগুলো সাধারন মানুষকে বিস্যাস করানোর জন্য নকল দলিল পর্যন্ত দেখায়।


চীনের CAC এখন পর্যন্ত বড় সাতটি কেস পেয়েছে।যাতে ক্ষতিগ্রস্তরা $1500 (BDT=140,655) থেকে $60,000 (BDT=5,626,200) এর মধ্যে হারায়।তারা বলেন, তারা যে অ্যাপগুলোর মাধ্যমে প্রতারিত হয়েছেন, তার মধে বেশির ভাগ ব্যাংকের জাল অ্যাপ।তারা ব্যাংকের অরজিনাল অ্যাপ মনে করে ,তাছাড়া অনেক লোভনীয় অফার পায়, যার ফলে প্রতারিত হয়।


চীনের নিয়ন্ত্রক জানায় যে, এই ধরনের অ্যাপ,  ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য বা ডেটা এবং ব্যাংক অ্যাকাউন্টের জন্য ঝুঁকি তৈরি করে।


চীনের CAC, ব্যবহারকারীদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করতে এবং কোনো অর্থ স্থানান্তর করার আগে পরিচয় যাচাই করার পরামর্শ দেয়। সংস্থাটি জানায়, যে অ্যাপ স্টোরগুলির নিরাপত্তার বাড়ানো হবে।যেন জাল অ্যাপ পরিচালনা করতে না পরে।

Post a Comment

0Comments
Post a Comment (0)