মোবাইল ফোন ব্যবহারের উপকারিতা কি কি

0

 
মোবাইল এর সুফল কি কি



মোবাইল ফোনের গুরুত্ব


আধুনিক সভ্যতায় বিপ্লব এনেছিল মোবাইল ফোন।তবে এখন ডিজিটাল যুগে এর প্রসার হয়েছে লক্ষ গুন।বর্তমানে মানুষ মোবাইল ছাড়া এক প্রকার অচল। তবে অনেকে এর উপকার বা ভালো দিকের  ব্যাবহার করতে পারে না।আবার অনেকেই এর মন্দ দিকটি ব্যাবহার করে ধংসের পথে চলে গেছে।বর্তমানে দেখা যায় সবার হাতেই মোবাইল ফোন।তারা কী আনন্দে লাঠির মাথায় বেঁধে সেলফি তুলে, আর হাসে! শিশু, বৃদ্ধ, কৃষক, রিকশাওয়ালা, ড্রাইভার, গার্মেন্ট কর্মী, খেয়া নৌকার মাঝি- সব শ্রেণীর মানুষের হাতেই মোবাইল ফোন রয়েছে। যে কোনো সময় যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যে কোনো খোঁজখবর, সংবাদ, ছবি পাঠাতে, মেসেজ দিতে এটার ব্যাবহার যেন নিত্য বেপার হয়ে গেছে। সস্তা এবং সময় স্বল্পতা, সবদিক বিবেচনায় মোবাইল ফোনের গুরুত্ব অপরিসিম হয়ে উঠেছে। 


মোবাইল ফোন ব্যবহার করছেন! অথচ মোবাইল ফোনের উপকারিতা সম্পর্কে জানেন না ।তাহলে কিভাবে মোবাইল ফোন থেকে উপকার নিবেন।তাই জেনে নিন মোবাইল ফোন ব্যবহারের উপকারিতা সম্পর্কে আর মোবাইলের সুফল পেতে থাকুন।


মোবাইল ফোনের চারটি প্রধান উপকারিতা হলোঃ


১। মোবাইল দিয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা 


বর্তমানে নেটওয়ার্কের প্রসারের করনে  সারা বিশ্ব একটি গ্রামে পরিনত হয়েছে।মোবাইল ব্যাবহার করে বিশ্বের যেকোন প্রান্তে খুব সহজেই যোগাযোগ করা যায়। এমন কি অডিও কলের পাশাপাশি ভিডিও কল দিয়েও যোগাযোগ করা যায়।এবং ইমেইলের মাধ্যমেও  যোগাযোগ করা যায় ।এছাড়া মোবাইল ব্যাবহার করে বিভিন্ন ভাবে যোগাযোগ করা যায় খুব সহজে এবং অনেক দ্রুত।


২।  মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার 


বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্ট ফোন রয়েছে।এই স্মার্ট ফোনের চমৎকার একটি ব্যাবহার হলো ইন্টারনেট ব্যবহার করা।ইনটারনেট ব্যাবহার করে কি না করা যায়? এই ইনটারনেট ব্যাবহারের যেমন হাজারও সুফল রয়েছে ঠিক তেমনি হাজারও কুফল রয়েছে।এর মাঝে উল্লেখ যোগ্য সুফল হচ্ছেঃ

১।  ভিডিও কল করে সহজে যোগাযোগ করা যায়।

২। সোসাল সাইটে বন্ধু বান্ধব দের সাথে যোগাযোগ ও তথ্য আদানপ্রদান।

৩। বিভিন্ন ধরনের নিউস, মুভি , নাটক , গান , বিভিন্ন টিপস বা সমস্যার সমাধান এবং যে কোন ফটো ইত্যাদির বিষয়ে জানতে পারবেন।

৪। বিভিন্ন চাকরির খবর ও চাকরিতে জয়েন ও করা যায় ইনটারনেট ব্যাবহার করে।

৫। ইনটারনেট ব্যাবহার করে সারা বিশ্বের যেকোন বিষয়ে যানা যায়।

এছাড়াও ইনটারনেট ব্যাবহার করে হাজারও বিষয়ে অবগত হওয়া যায়।


আরও  পরুন


10,000-15,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021


20,000-25,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021


অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করুন 2021 (A-Z) সম্পূর্ন, বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সবকিছু বিস্তারিত ভাবে জানুন


খুব গুরুত্ব পূর্ন ১৫ টি এন্ড্রয়েড অ্যাপ-যে অ্যাপ গুলো প্রায় সবারিই প্রয়োজন হয়। 


Android Tips.অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ন ২০টি টিপস। 


অনলাইনে ইনকাম ২০২১ : অনলাইনে টাকা আয় করার ১০০% সঠিক উপায়


৩। বিনোদনের জন্য মোবাইলের ব্যাবহার


বর্তমানে বিনোদনের জন্য সবচেয়ে বেশি অবদান রাখেছে মোবাইল ফোন।মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও, মুভি , নাটক , গান , ফটো , গেম ইত্যাদির মাধ্যমে বিনোদন উপভোগ করা যায়।এছাড়াও মোবাইলের আরোও অনেক ফিচার্জ রয়েছে যেগুলো ব্যাবহার করে বিনোদনের কাজটি করা যায়।এখন ছেলে-মেয়েরা মাঠে খেলাদুলা না করে মোবাইলে গেম খেলে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিচ্ছে।এমন কি অনেকেই আসক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু গেমের সুফল না ।এটা হলো গেমের কুফল । তো মোবাইলের কুফলের প্রভাব যেন আমাদের না পরে সেদিকে খেয়াল রাখতে হবে।তাই নির্দিষ্ট সময় ধরে ফোন ব্যাবহার করতে হবে।


৪। মোবাইলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান


এ বিষয়টা খুবই চমৎকার এবং আধুনিক।পূর্বে  তথ্য  আদান প্রদান করতে সাপ্তা বা মাস খানিক সময় লেগে যেত ।আর এখন সেই  তথ্য আদান প্রদান করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। এখন কার মোবাইল গুলো অত্যাদুনিক প্রযুক্তিতে তৈরি বিদায় কম্পিউটারের মতো অনেক কাজ করা যায়। মোবাইল ব্যাবহার করে যে কোন ধরনের ভিডিও , অডিও , ফটো , টেক্স , ডকুমেন্ট ইত্যাদি আদান প্রদান বা শেয়ার করা যায়।তাছাড়া যে কোন ধরনের তথ্য অনেক দ্রুত আদান প্রদান বা শেয়ার করা যায়।


এছাড়াও মোবাইল ফোনের উপকারিতা বা সুফল হাজার হাজার রয়েছে, যে গুলো বলে শেষ করা সম্ভব না।তাই আমি সংক্ষিপ্ত করে প্রধান কয়েকটি মোবাইল ফোনের সুফল সম্পর্কে বললাম। এখানে অনুপস্থিত এমন কোন বিষয়ে জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ



Post a Comment

0Comments
Post a Comment (0)