একটি মজার খেলার মাধ্যমে প্রিয় মানুষকে ভালবাসার কথা জানিয়ে দেন বা বন্ধুদের সাথে মজা করুন।

0

 আপনি কি কাউকে ভালবাসেন কিন্তু বলতে পারছেন না?, যদি হ্যা তবে, কিছু কৌশলের মাধ্যমে তাকে জানিয়ে দিতে পারেন আপনার ভালবাসার কথা।এর জন্য একটি মজার ও হাসির গেম খেলার মাধ্যমে প্রিয়জনকে ভালবাসার কথা বলতে পারেন।তাছাড়া আপনার বন্ধু বান্ধবদের সাথেও চাইলে গেমটি খেলে মজা করতে পারেন।





ভালবাসার বা প্রিয় মানুষটির সাথে গেমটি খেলতে নিচে ফলো করুন।


গেমটি হবে অনলাইন বা অফলাইন দুই ভাবেই খেলতে পারবেন।অনলাইন বলতে, ফেসবুক মেসেন্জার, ইমো, হোয়াটসঅ্যাপ,ইত্যাদিতে মেসেজ করার মাধ্যমে খেলতে হবে।


আর অফলাইন বলতে, এসএমএস এর মাধ্যমে মেসেজ করে খেলতে পারবেন।


গেমটি যেহেতু মেসেজ এর মাধ্যমে খেলা হবে, এবং এই মেসেজ গুলো আমি নিচে দিয়ে দিবো।সেগুলো আপনি একে একে আপনার প্রিয় মানুষ বা বন্ধুকে সেন্ড করবেন।মেসেজ গুলো অনেকটাই বড় বড় তাই এগুলো এখান থেকে দেখে দেখে টাইপ করে মেসেজ সেন্ড করা কষ্টসাধ্য হয়ে যাবে।তাই আপনাকে কপি পেস্ট করতে হবে।যারা পারেন তো ভালো।


যারা পারেন না তাদের জন্য , কপি পেস্ট করতে, প্রথমে লেখার উপর চাপ দিয়ে ২-৪ সেকেন্ড ধরে রাখুন।এবার দেখুন লেখাটুকুর কালার পরিবর্তন হয়েছে এবং দুই পাশে গোলাকৃতির দুটি অপশন রয়েছে।তারপর অপশন দুটিতে চাপ দিয়ে উপর নিচে টানলে দেখবেন সিলেক্ট হচ্ছে এভাবে পুরোপরি সিলেক্ট করুন।এরপর দেখুন একটি বক্স আকৃতির অপশন, সেখানে লেখা আছে কপি(Copy) লেখাতে ক্লিক করুন।তারপর মেসেজে গিয়ে পেস্ট করুন।পেস্ট করতে কারসর বা যেখানে লিখবেন সেখানে চাপ দিয়ে ধরে রাখুন, আগের মত একটি বক্স আসবে, সেখানে পেস্ট (Paste)  লেখাতে ক্লিক করুন।


এবার যারা ভালবাসার বা প্রিয় মানুষটির সাথে খেলতে চান তারা নিচে দেওয়া ১৮ টি মেসেজ একে একে সেন্ড করুন।অবস্যই প্রতি মেসেজের মাঝে ১ মিনিটের বিরতি রাখবেন।একটা মেসেজ সেন্ড করে ১ মিনিট পর তারপরবর্তী মেসেজ সেন্ড করুন।তবে ১ নাম্বার মেসেজ সেন্ড করেই ২ নাম্বারটা সেন্ড করে দিবেন।১ ও ২ এর মাঝে ১ মিনিট বিরতির প্রয়োজন নেই।


আর যারা বন্ধু বান্ধবদের সাথে খেলতে চান তারা, ২-৬ নাম্বার বাদ দিয়ে, ১ নাম্বার ও ৭ নাম্বার এর পরবর্তী নাম্বারের মেসেজ গুলো সেন্ড করতে পারেন।


১ নাম্বার থেকে ৮ নাম্বার পর্যন্ত মেসেজ সেন্ড করার পর ৯ থেকে ১৮ পর্যন্ত প্রতিটি মেসেজ সেন্ড করার ১ মিনিট পর উত্তর গুলো সেন্ড করবেন।


এবার গেমটি সুরু করুন নিচে থেকে



১।      আসো খেলবো!

২।      আমি তোমায় ভালবাসি!

৩।      প্লিজ তুমি রাজী হয়ে যাও!

৪।      ৫ মিনিটের মধ্যে,,,,,,

৫।      খেলা শেষ হয়ে যাবে!

৬।      খেলবা কি!


৭।      খেলার ডিটেইলস,


খেলার নামঃ আমি তোমায় ভালবাসি।

খেলার নিয়মঃ আমি মেসেজ করবো তুমি দ্রুত সঠিক রিপলাই দিবা।প্রতিবার রিপলাইয়ের জন্য ১ মিনিট সময় পাবা।প্রতিটি মেসেজের পূর্নমান ১ নাম্বার।যেই  মেসেজের ভুল উত্তর দিবা,সেই মেসেজের জন্য নাম্বার পাবে না।খেলায় ৫০% এর অধিক নাম্বার পেলে তুমি বিজয়ী।


৮।        এবার চলো সুরু করা যাক,


৯।        ১। সারা জীবন যদি তোমার শুধু এক প্রকারের খাওয়া খেতে হত তাহলে তুমি কি খেতা?


            ১। উত্তরঃ খাবার


১০।        ২। অল্প দিলে ভাল লাগে না, আবার বেশি দিলেই বিষ! প্রেমিক বলে প্রেমিকাকে প্লিজ আন্দাজ মতো দিস! কী সে জিনিস, বলতে পারেন?


               ২। উত্তর: লবন


১১।           ৩। কোন তিনটি শব্দ লক্ষ বার উচ্চারণ করলেও মনে হয় কম বলা হল?


                  ৩। উত্তর: আমি তোমাকে ভালবাসি। আই লাভ ইউ।


১২।          ৪। ওরে মর কথা শোন,,, যাব চল বান্দরবন,, বানরের মতো ঝুলবি নাকি বল? ওরে আমায় বাচাও একটা বান্দর আমার পিচু নিয়েছে, সে হলো যে আমার পাঠানো মেসেজ পড়ছে।মেসেজটি তুমি পড়লে আমার অনুভূতি কেমন হবে তুমি মনে কর?


                 ৪। উত্তরঃ তোমার জন্য মায়া হচ্ছে।


১৩।          ৫। শীত এল তোমার দারে,,,, একলা তুমি থাক নারে,,,,সাথে রাখ শুধু তারে,, ভালোবাস তুমে যারে,,,,জানি আমি তার নাম… সে তোমার সম্বল,, তার নামটা কি?


                 ৫। উত্তরঃ শীতের কম্বল


১৪।           ৬।  আমি চোর! আমার বাপ চোর!

আমার দাদা চোর!

আমার নানা চোর!

আমার ১৪ গোষ্ঠী চোর!

আরে বোকা আস্তে পড়ো।

লোকে শুনলে তোমাকে পিটাবে!!উক্তিটি থেকে  আমরা  কি সিখতে পারি ?


                 ৬। উত্তরঃ কারও কথায় নাচলে নিজেরি বিপদ।


১৫।          ৭।  Jol পড়ে পাতা নড়ে।মহা গাঁধা sms পড়ে।ওরে গাঁধা রাগিস না। বোকার মতো হাসিস না।এই sms পড়বি যত, বুদ্ধি হবে গাঁধার মতো।এখানে গাধার মতো বলতে কি বুজানো হয়েছে?


                 ৭। উত্তরঃ sms পড়ে মাথা আউলাজাউলা হবে।


১৬।          ৮।  কোন জিনিস কেউ কখনো দেখেনি, কখনো ছিলনা কিন্তু সবসময়ই থাকবে?


                  ৮। উত্তরঃ TOMORROW


১৭।           ৯। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি।তোমায় ছাড়া আমি বাচবো না।এসব কথা কাকে বলা হয়?


                 ৯। উত্তরঃ ভালবাসার মানুষকে।


১৮।         ১০।  I love you-এর বাংলা কি?


                ১০। উত্তরঃ আমি তোমায় ভালবাসি।


এখানে আপনার প্রিয় মানুষটি যদি রিপ্লাই দেয়, "আমি তোমায় ভালবাসি" , তাহলে আপনি পরে রিপলাই দিবেন, "তুমি কি সত্যিই আমায় ভালবাসো"অথবা "সত্যিই....কি...." ।



এই খেলাটা প্রিয় মানুষদের সাথে খেলার জন্য বেস্ট।তাই সুধু মাত্র বন্ধুদের সাথে মজা করতে এরকম আলাদা খেলা যদি চান তাহলে কমেন্টে বলবেন।আমি চেষ্টা করবো সুধু বন্ধুদের সাথে মজা করার একটি খেলা তৈরি করতে।


Post a Comment

0Comments
Post a Comment (0)